শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ইতিহাস - ঐতিহ্য » কর্তৃত্ববাদী স্বৈরশাসন দেশকে গভীর খাদে নিক্ষেপ করেছে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সাইফুল হক
প্রথম পাতা » ইতিহাস - ঐতিহ্য » কর্তৃত্ববাদী স্বৈরশাসন দেশকে গভীর খাদে নিক্ষেপ করেছে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সাইফুল হক
৮২৬ বার পঠিত
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্তৃত্ববাদী স্বৈরশাসন দেশকে গভীর খাদে নিক্ষেপ করেছে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সাইফুল হক

---ঢাকা :: আগামীকাল শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নূর হোসেনের আত্মদানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিদ্যমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লড়াই জোরদার করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন স্বৈরতন্ত্রকে বিদায় দেয়া ছাড়া দেশ, জনগণ ও গণতন্ত্রের মুক্তি নেই। তিনি বলেন, ৯০ এ ছাত্র-জনতার অভ্যুত্থানে সামরিক স্বৈরতন্ত্রকে বিদায় দেয়া হলেও ক্ষমতাসীন শাসকেরা এরশাদের ভুতকে এখনও কাধে নিয়ে হাঁটছেন। এই শাসকগোষ্ঠির দেউলিয়া ও সুবিধাবাদী রাজনীতির কারণে পতিত স্বৈরশাসকের রাজনৈতিক পুনর্বাসন করা হয়েছে। এই শাসকেরাই এখন মানুষের ভোটের অধিকার হরণ করেছে, গণতন্ত্র ও সুশাসনকে একসাথেই বনবাসে পাঠিয়েছে। গোটা নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। গণতান্ত্রিক শাসনের নামে তারা চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে তারা গভীর খাদে নিক্ষেপ করেছে।

এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তিনি বর্তমান কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে অধিকার ও মুক্তি অর্জনে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন,্ এই সংগ্রামে শহীদ নূর হোসেন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

কর্মসূচি:
শহীদ নূর হোসেন দিবসে আগামীকাল সকাল ৮টায় নূর হোসেন স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে।





আর্কাইভ