ঢাকা | বঙ্গাব্দ

সামাজিক নৈরাজ্য বন্ধ না হলে সরকারের ভালো উদ্যোগও কাজে দেবেনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
সামাজিক নৈরাজ্য বন্ধ না হলে সরকারের ভালো উদ্যোগও কাজে দেবেনা ছবির ক্যাপশন:
ad728
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে ‘বিএনপি সরকারের তিনমাস - প্রত্যাশা ও প্রাপ্তি ‘ শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একটি দায়বদ্ধ নির্বাচিত সরকারের আমলে সামাজিক নৈরাজ্যকে কোনভাবে প্রশ্রয় দেয়া যাবেনা।শিশু রামিসাসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু ধর্ষণ, নৃশংস হত্যাকান্ড ও মব সন্ত্রাসের যে গণআতংক তৈরী হয়েছে কোনভাবেই তা বরদাস্ত করার সুযোগ নেই।সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জানমাল ও ইজ্জতের হেফাজত করা।সরকার এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে উন্নয়নে সরকারের ভালো উদ্যোগও আখেরে মানুষ মূল্যায়ন করবেনা। তিনি বলেন, ধর্ষক, হত্যাকারী ও দূর্বৃত্তদের রাজনৈতিক সংশ্লিষ্টতা দিয়ে বিবেচনা করা যাবেনা। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার দিক থেকে সরকার এই তিনমাসে কিছু স্কোর জমা করলেও রাজনৈতিক দিক থেকে সরকার নিজেদের পুঁজি খরছ করে ফেলছে; গণভোটসহ সংস্কারের প্রশ্নে নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষষদের আহবায়ক শেখ আবদুন নূরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্যসচিব বাবর চৌধুরীর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দৈনিক কালের কন্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, মানুষের মূল্যবোধ যেভাবে পচে যাচ্ছে তা প্রতিরোধে আত্মশক্তির উদ্বোধন ঘটিয়ে সামাজিক প্রতিবাদ - প্রতিরোধ জোরদার করতে হবে। গণতন্ত্রের অর্জন ধরে রাখতে পরমত সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে, দেয়ালের লেখা পড়তে হবে। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সিনিয়র অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন গোটা সংস্কার উদ্যোগে বড় দূর্বলতা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার না করা।সে কারনে অধিকাংশ ক্ষেত্রে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করতে পারছেনা। তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে সরকারের ভালো পারফর্মেন্স দৃশ্যমান নয়।অর্থনৈতিক সূচক ভালো নয়।বেসরকারি খাতে ঋণ প্রবাহ ইতিহাসের সর্বনিম্ন, মাত্র ৫ শতাংশ। দেশে দারিদ্র্য বাড়ছে, মানুষ কাজ হারাচ্ছে। রাজস্ব আয় বাড়ছেনা।তিনি করের আওতা বৃদ্ধি করার পরামর্শ দেন। তিনি সম্পদ ও উত্তরাধিকার কর ধার্যের আহবান জানান। তিনি ফী বছর এপ্রিলে বাজেট দেয়ার কথা বলেন, যাতে পর্যাপ্ত আলোচনা করে বাজেট গ্রহণ করা যা

নিউজটি পোস্ট করেছেন : সম্পাদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন