Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে।নির্বাচনে বিএনপি যেহেতু গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচার চালিয়েছে ও হাঁ তে ভোট দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে সে কারণে গণভোটের রায়ের পক্ষে অবস্থান গ্রহন বিএনপির জন্য গৌরবজনকই হবে।গণভোটের অধ্যাদেশ নিয়ে আপত্তি থাকলেও  ৭১ শতাংশ ভোটারেরা যেহেতু সাধারণভাবে গণভোটের পক্ষে মতামত দিয়েছেনসেজন্য গণভোটের রায়কে নাকচ করা বিবেচনাসম্মত কাজ হবেনা।আর জাতীয় সংসদে বিএনপির যেহেতু দুই তৃতীয়াংশের বেশী সংখ্যাগরিষ্ঠতা  রয়েছে তাই গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।তদুপরি জুলাই সনদের অনেকগুলো সংশোধনী প্রস্তাবে বিএনপির আপত্তি (নোট অব ডিসেন্ট) রয়েছে,  যা বাস্তবায়নে তাদের বড় কোন বাধ্যবাধকতা নেই।তিনি  আশা করেন এই ইস্যুতে বিএনপি নেতৃত্ব দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং গণ আকাংখ্যা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আজ শুক্রবার বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

তিনি  বলেন, সরকার গঠনের পরপর জ্বালানি নিয়ে বিএনপিকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সমন্বিতভাবে সবাইকে নিয়েই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।আবশ্যিকভাবে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।জ্বালানি সাশ্রয়ে অতি আবশ্যক নয় এরকম সরকারি বেসরকারি অফিস, বিপনী বিতান,সুপার মার্কেটের মত প্রতিষ্ঠানসমূহ কঠোরভাবে বিদুৎ এর ব্যয় কমাতে হবে।

পার্টির মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন  পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম, বাবর চৌধুরী,  মোহাম্মদ সালাউদ্দিন, এডভোকেট ফায়েজুর রহমান মনির, যুবরান আলী জুয়েল,  আরিফুল ইসলাম , চুন্নু সিকদার, স্বাধীন হোসেন, রতন মোহান্ত, মোহাম্মদ ফরিদ,  মোহাম্মদ কাঞ্চন,নজরুল ইসলাম প্রমুখ।

সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: আজ শুক্রবার ০৩ এপ্রিল-২০২৬ সকাল ১০টায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় জীবতলী গ্রামে পার্টির সংগঠক ইকো চাকমার  বাড়িতে সুজন চাকমার সভাপতিত্বে বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কর্স পার্টি বাঘাইছড়ি উপজেলা কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্টির গঠনতন্ত্রের ধারা-১৬ এর উপধারা-১ মোতাবেক আগামী ০৩ বছরের জন্য বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কর্স পার্টি ১৯ সদস্য বিশিষ্ট বাঘাইছড়ি উপজেলা সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা কমিটির সদস্যরা হলেন : সভাপতি : সুজন চাকমা, সাধারণ  সম্পাদক : ইকো চাকমা, সম্পাদক মন্ডলীর সদস্য : শাকিব হোসেন, জলন্ত  চাকমা,অন্তসী তালুকদার, রুপালী  চাকমা, গোপা চাকমা, সদস্য : এন্টি চাকমা, মো. তাজির ইসলাম, মিথুন  চাকমা, অন্না চাকমা, মনতোষ চাকমা, দেবব্রত চাকমা,পরান্টু চাকমা, মজাগালা চাকমা, সাধন কুমার  চাকমা, রিপন চাকমা,জিনা চাকমা ও  নিজাম উদ্দিন।

উক্ত বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কর্স পার্টি বাঘাইছড়ি উপজেলা কমিটি আগামী তিন বছরের জন্য গঠন করা হয়।

ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: আজ শুক্রবার ০৩ এপ্রিল-২০২৬ দুপুর ১টায় রাঙামাটি শহরের আসামবস্তী রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রঙ্গনে শিক্ষক পংকজ বড়ুয়ার সভাপতিত্বে ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের উপদেষ্টা ও পরিচালনা কমিটি বিলুপ্ত করে নির্মল বড়ুয়া মিলনকে প্রধান উপদেষ্টা করে ০৫ সদস্য বিশিষ্ট  বিহার ও ভাবনা কেন্দ্রের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, জুঁই চাকমা, ত্রিদিব বড়ুয়া টিপু, ধীমান বড়ুয়া ও ডাঃ পারিজাত কুসুম বড়ুয়া।

বিহার ও ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটি : সভাপতি : শিক্ষক পংকজ কুসুম বড়ুয়া,সহ সভাপতি : সুজিত বড়ুয়া, সাধারণ সম্পাদক : অপু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অনুচিং মারমা, অর্থ সম্পাদক : ডাঃ প্রকাশ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক : সনেট চৌধুরী, সাংগঠনিক সম্পাদক : ডাঃ পুতুল কান্তি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : শচীন্দ্র লাল বড়ুয়া, দপ্তর সম্পাদক : অধ্যপক রাজু বড়ুয়া, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক : আবু বড়ুয়া, নারী বিষয়ক সম্পাদক : শেফালী তনঞ্চঙ্গ্যা, কার্য নিবাহী সদস্য : সবুজি বড়ুয়া, মঙ্গল মারমা, প্রনজিৎ বড়ুয়া ও শিবু রঞ্জন বড়ুয়া।

গঠিত উপদেষ্টা কমিটি এবং পরিচালনা কমিটি আগামী ০৫ বছরের জন্য ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্র পরিচালনা করিবেন।

ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্র তত্বাবধান করবেন : রাঙ্গুনিয়া পৌর সদর কেন্দ্রীয় ইছাখালী অশোক আরাম বুদ্ধ বিহার অধ্যক্ষ সুমঙ্গল থেরো।

ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় থাকবেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন।

৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্টাফ রিপোর্টার :: সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচিতে রাঙামাটি সড়ক ও জপথ বিভাগ এর কর্মপরিকল্পনার অংশ হিসাবে আজ বুধবার ১ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক সাপছড়ি যৌথখামার এলাকায় জাতীয় মহাসড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়।

চট্টগ্রাম- রাঙামাটি জাতীয় মহাসড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন রাঙামাটি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার ।

জাতীয় মহাসড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনকালিন সাপছড়ি যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

এসময় রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী ও রনেল চাকমা এবং সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গাসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সড়ক বিভাগের অধিনে রাঙামাটি সদর, কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার সড়ক সমুহের দুই পার্শে, সড়ক বিভাগের অফিস কম্পাউন্ডের খালি জায়গাতে বৃক্ষরোপন করার কথা উদ্ধোধনকালিন জানান, রাঙামাটি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার ।

উল্লেখ্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশে রাঙামাটি সড়ক ও জপথ বিভাগ ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি জেলার ৪ উপজেলায়।

রাঙামাটিতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় জারুল, পলাশ, সোনালু, লাল সোনাইল, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সাজিনা, নিম, মনিমালা, বসন্ত,মন্জুরি, আমলকি, মানদার, বকুল, জলপাই, আমড়া, বহেড়া, হরতকি, ছাতিম,নাগেশ্বর ও পাকুর ইত্যাদি বৃক্ষরোপন করার কর্মপরিকল্পনার কথা জানান, রাঙামাটি সড়ক ও জপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ৫৫ তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের স্মৃতির সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়।

স্মৃতিসৌধের  বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাক জানান পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, শিবু মোহান্ত, পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা সুমন মিয়া, মোহাম্মদ লিটন, ফারুক হোসেন, শিউলি বেগম প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমে জননেতা সাইফুল হক বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে করতেই এদেশের মানুষের ৫৫ বছর কেটে গেল।গত সাড়ে পাঁচ  দশকেও রাজনৈতিক দিক থেকে জাতি হিসাবে  আমরা সাবালক হয়ে উঠতে পারিনি।সরকার পরিচালনার ক্ষমতাকে স্বেচ্ছাচারী চালানোর লাইসেন্স মনে করা হয়েছে।গণতন্ত্রের পরিবর্তে  স্বৈরতন্ত্র আর রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, সাম্যের পরিবর্তে অমানবিক নিষ্ঠুর বৈষন্য আর সামাজিক ন্যায়বিচারের পরিবর্তে সামাজিক নৈরাজ্য আর  বেইনসাফি প্রতিষ্ঠা করা হয়েছে। বাস্তবে লক্ষ লক্ষ শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছিল। সরকার ও শাসকদের ব্যর্থতার জন্য স্বাধীনতার  ৫৫  বছর পরও  আমরা  শহীদদের স্বপ্নের সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি।

তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান  এবং গেল ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের   মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরী হয়েছে তাকে নষ্ট হতে দেয়া যাবেনা।প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে গণতান্ত্রিক উত্তরণের  সুযোগ কাজে লাগাতে  কাজে লাগাতে হবে।

তিনি ১৯৭১ সালের সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে নতুন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আহবান জানান।

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
গত ২২ মার্চ রবিবার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের হযরত ইব্রাহীম শাহ এর মাজারের কাছে বাউল গানের আসরে একদল দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। আজ  ২৪ মার্চমঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শত বছর ধরে চলে আসা এই বাউল গানের অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ করে দুর্বৃত্তদের হামলা  অবিশ্বাস্য ও বিশ্বয়কর।

তিনি বলেন দেশে এখন একটা নির্বাচিত  সরকার ক্ষমতায়। এ সময়ে সাধারণ মানুষের অংশগ্রহণে  বাউল গানের অনুষ্ঠানে হামলা ভাংচুর ও হুমকি প্রদান চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, এই অশুভ তৎপরতা  ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

তিনি বলেন, গত দেড় বছরে নৈরাজ্যের সুযোগ নিয়ে বাউল ও আমাদের লোকজ সংস্কৃতিবিদ্বেষী  বিশেষ মহল ধারাবাহিকভাবে এই ধরনের হামলা আক্রমণ চালিয়ে এসেছে। কিন্তু এদের উপযুক্ত বিচার হয়নি,শাস্তি হয়নি।সে কারণে এখনও তারা বেপরোয়া।তিনি বলেন, উগ্রবাদীদের এসব অপতৎপরতা  কোনভাবেই আর বরদাস্ত করা যাবেনা।

তিনি আরো বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে এই ধরণের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি।

তিনি অনতিবিলম্বে বিশ্বনাথের ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
আজ ১১ মার্চ বুধবার দুপুরে  জাতীয় প্রেসক্লাবের সম্মুখে  বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত মানববন্ধন- সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ইরানে মার্কিন -ইজরায়েলের যৌথ সামরিক হামলা-আক্রমণকে আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং অবিলম্বে এই অন্যায় যুদ্ধ ও আগ্রাসী তৎপরতা বন্ধ করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন   আন্তর্জাতিক বিধি বিধান ও সকল রীতিনীতি লংঘন করে একটি স্বাধীন দেশের উপর এই সামরিক আগ্রাসন ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান - হাসপাতালসহ বেসামরিক স্থাপনা গুড়িয়ে দেয়া বর্বর মানবতা বিরোধী অপরাধের  সামিল।

তিনি বলেন, হাস্যকর অজুহাতে যেভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে তা মার্কিন- ইজরায়েলের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ  এবং জাতিরাষ্ট্রের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বৃদ্ধাংগুলী দেখানোর মত ঘটনা। একবিংশ শতাব্দীতে এধরণের অপতৎপরতা  অবিশ্বাস্য।

তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস ও সরকার পরিবর্তনের লক্ষ্যে সংঘটিত এই সামরিক আগ্রাসনের আসল উদ্দেশ্য হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন - ইজরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব নিরংকুশ করা।ইরানে তাদের অনুগত  সরকার প্রতিষ্ঠা করতে পারলে তাদের উদ্দেশ্য সফল হয়। এই আগ্রাসী যুদ্ধের আর এক দুরর্বর্তী লক্ষ্য হচ্ছে ইজরায়েলী ভুখন্ডকে বিস্তৃত করা এবং আরব দুনিয়ার রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দেয়া।

মানববন্ধনে০১ তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, কিছুদিন আগে একইরকম হাস্যকর  অজুহাতে সামরিক অভিযান চালিয়ে তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে স্বস্ত্রীক তুলে নিয়ে যায়।

তিনি বলেন, এসব অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতার মধ্যে মার্কিন ও তার পশ্চিমা মিত্রদের  কথিত গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের মুখোশও পুরোপুরি খসে পড়েছে।

তিনি অনতিবিলম্বে ইরানে এই যৌথ সামরিক আগ্রাসন বন্ধে কার্যকরি উদ্যোগ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তিনি সাম্রাজ্যবাদী এই আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা নিতে বিশ্বের শান্তিকামী জনগণের প্রতিও আহবান জানান।

তিনি বাংলাদেশ সরকারকেও এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবার আহবান জানিয়েছেন।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহসান , সাংগঠনিক সম্পাদক সেলিম শরীফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক  হাবিবুর রহমান হাবিব, মিজানুল রহমান ডালিম, মোহাম্মদ জাকির প্রমুখ।

২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে  আন্তর্জাতিক নারী দিবসে ” নতুন সরকার, পুরুষতন্ত্র ও নারী অধিকারের লড়াই ” শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক নারীর ক্ষমতায়নের প্রতীকী  প্রকাশ হিসাবে নতুন সরকারের কমপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের  প্রধান দায়িত্ব নারীদের উপর অর্পণ করার আহবান জানান এবং এই আশাবাদ ব্যক্ত করেন যে এই  মন্ত্রণালয়সমূহ  তুলনামূলকভাবে বেশী দক্ষতার পরিচয় দেবে।তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন অধিকাংশ রাজনৈতিক দল পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা পরিচালিত। তারা নারীদের ভোটে নির্বাচনে জিততে চান, কিন্তু তাদের ন্যায্য অধিকার দিতে চাননা।কেউ কেউ আবার নারী নেতৃত্বকে গ্রহণ করতে চাননা।

তিনি বলেন, ২০২৪ এর অসাধারণ গণঅভ্যুত্থানের পর সমাজে নারী অধিকার অনেক ক্ষেত্রে সংকুচিত হয়েছে,  নারী আরও নিরাপত্তাহীন হয়েছে।তিনি নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহবান জানান।

সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভার সঞ্চালনায় এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রাশিদা বেগম, নারী নেত্রী  তাসলিমা চৌধুরী রীতা, নার্গিস আকতার লিমা, সোনিয়া আক্তার, সাবিনা রহমত, শাকিলা আক্তার শান্তা,আলেয়া বেগম,নূর বানু, মরিয়ম বেগম,হাওয়া বেগম, শিউলী আক্তার,  সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।

সভার সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালী বলেন, নারীরা পুরুষতান্ত্রিকতা ও শ্রেণীশোষণ - এই দ্বিবিধ নিপীড়নের শিকার।

তিনি বলেন, অনেকে নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করেন।তারা নারীদের গুণ ও রুপের প্রশংসা করেন, কিন্তু নারীদেরকে সম অধিকার দিতে চাননা। তিনি বলেন, স্বাধীন নারীকে সবাই ভয় পায়, পুরুষ মাতব্বরেরা তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়।

তিনি বলেন,  গত একবছরে শিশু ও নারী ধর্ষনের ঘটনা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্যাতিত নারী  গরীব হলে তার উপযুক্ত  বিচার পাওয়ার বাস্তবে কোন সম্ভাবনা থকেনা।

তিনি বলেন,  এখনও  সমান কাজে নারীর সমান মজুরি নেই, সম্পত্তির ন্যাযা উত্তরাধিকার থেকেও নারীরা বঞ্চিত।

তিনি নারী বিদ্বেষী সকল তৎপরতা আইন করে বন্ধ করার দাবি জানান।

তিনি বলেন, বর্তমান সরকারকে দেশের মানুষ নারীবান্ধব হিসাবে দেখতে চায়।

অন্যান্য বক্তারা বলেন,  অধিকার আদায়ে নারীদেরকে সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসাবে ভূমিকা পালন করতে হবে।তারা বলেন, নারীর সমান অধিকার ছাড়া সমাজ অগ্রসর হতে পারবেনা।

বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
আজ শুক্রবার বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে। ১৮০ দিনের মধ্যে সরকারকে অবশ্যই জনপ্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।অগ্রাধিকার নির্দিষ্ট  করে সরকারকে সেলক্ষ্যে দ্রুত  ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন,  স্বার্থান্বেষী কোন কোটারী স্বার্থের কাছে সরকার হেলে পড়তে পারেনা। তিনি বিতর্কিত পদক্ষেপ ও নীতি কৌশল থেকেও সরকারকে বিরত থাকার আহবান জানান।

তিনি সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম, ক্ষমতার অপব্যবহার  ও দখলদারিত্বে বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেবার পরামর্শ দেন।তিনি  বলেন, কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা।

তিনি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা - ১২ আসনে যারা কোদাল প্রতীকে ভোট দিয়েছেন,  নির্বাচন সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বেশুমার কালো টাকা, পেশীশক্তি,  প্রশাসনিক ম্যানিপুলেশান, ভোটের ইঞ্জিনিয়ারিং, ধর্মানুভূতির রাজনৈতিক ব্যবহারের কারনে তিনি নির্বাচনে জিততে না পারলেও  ঢাকা -১২ এর জনগনের পাশেই তিনি থাকবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই পুনর্মিলনীতে ঢাকা ১২ আসনে  কোদাল মার্কার পক্ষে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন - বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ  বিভিন্ন দল ও সমাজের  নানা অংশের প্রতিনিধিত্বশীল  ব্যক্তিবর্গ এই পুনর্মিলনী ও ইফতারে  অংশগ্রহণ করেন।

তেজগাঁও চার্চ  কমিউনিটি সেন্টার মিলনায়তনে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী,

বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার,  শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু,তাসলিমা রীতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম,ফিরোজ আলী প্রমুখ।

রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে ওএমএস আটা বিক্রয়ে ভুয়া রেজিষ্টেশন, মজুদ গরমিল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগসাযোগে ডিলার-মিলার মিলে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ  ভর্তুকির টাকা লোপাট করার অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, রাঙামাটি পৌর এলাকার ০৯টি ওয়ার্ডে ১২টি স্থানে পরিচালিত ওএমএস (Open Market Sale) কার্যক্রম পরিচালিত হচ্ছে। তৎমধ্যে ভেদ ভেদী, রাঙামাটি ষ্টেডিয়াম, আলম ডর্কইয়াড, আসামবস্তী এলাকায় ওএমএস এর খাদ্য (আটা) বিক্রয়ে অনিয়ম করা হচ্ছে।

অনুসন্ধানকালিন একই ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে ভোক্তাদের ভুয়া নাম রেজিস্টার, গুদামে (স্টক) মজুদে গরমিল এবং  অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

অভিযোগ সমুহের মধ্য  কাগজপত্রে প্রতিদিন ১ (এক) টন (২০ বস্তা) আটা বিক্রির হিসাব দেখানো হলেও বাস্তবে (১০ বস্তা) বিক্রি করা হয়।

সপ্তাহে ৫দিন ২শত জন ভোক্তার পরিবর্তে ৮০-১শত জনের নিকট বিক্রি করা হয় মাত্র।

প্রতিদিন অবশিষ্ট (১০ বস্তা আটা) ডিলার পয়েন্টে থেকে যাওয়ার পরও রেজিস্টারে “স্টক শূন্য” দেখানো হয়।

একটি  সংস্থার  তদন্তে জানা গেছে, ডিলারের রেজিস্টার খাতা যাচাই করে দেখা গেছে, ভুয়া নাম, টিপসই সংযোজনের মাধ্যমে কৃত্রিমভাবে খাদ্য পণ্য বিক্রির হিসাব প্রদর্শন করা হচ্ছে।

প্রতিটি পয়েন্টের ট্যাগ অফিসারগণ প্রকৃত স্টক যাচাই-বাচাই ব্যতিরেকে কেবলমাত্র কাগুজে হিসাবের ভিত্তিতে স্বাক্ষর প্রদান করে নিজেদের দায় সারেন বলে অভিযোগ রয়েছে।

রাঙামাটি শহরের প্রতিটি ডিলার দোকান সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখার সরকারি নিদের্শনা থাকা সত্বেও নিয়মনীতির তোয়াক্কা না করে  ডিলাররা তাদের দোকান বেলা ১২ টার মধ্যে বন্ধ করে দেয় এবং ভোক্তাদের সাথে অপমানজনক অসৌজন্যমূলক আচরণ করেন বলে প্রায় ভোক্তাদের অভিযোগ।

প্রতিবেদক অনুসন্ধানকালিন ভোক্তাদের বেশ কিছু মতামত পাওয়া গেছে, তাদের দাবি সমুহ : প্রতিদিন প্রতিটি ডিলার পয়েন্টে প্রকৃত বরাদ্দ ও সরবরাহকৃত আটা পরিমাণ প্রকাশ করা হয় না, ভোক্তার স্বার্থে তা যেন প্রকাশ করা হয়। মিল হতে সরবরাহের চালানপত্র ও ডিলারের গুদাম স্টক রেজিস্টার রাখা।

উপজেলার সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের দায়িত্বকাল, উপস্থিতি ও স্বাক্ষর যাচাই করার জন্য জেলা প্রশাসকের তদারকি প্রয়োজন। বিগত ৬ মাসের পরিদর্শন প্রতিবেদন যাচাই করার দাবি জানান ভোক্তারা। রেজিস্টারে লিপিবদ্ধ ভোক্তাদের নাম ও স্বাক্ষর/ টিপসই-এর সত্যতা যাচাই অতিব প্রয়োজন। কম সরবরাহকৃত ওএমএস খাদ্য (আটা) সরকারি হিসাবে কীভাবে সমন্বয় করা হয় তা তথ্য অধিকার আইনে গণমাধ্যমে প্রকাশ করা। এছাড়া স্থানীয় প্রশাসন, ভোক্তা ও গণমাধ্যম কর্মীদের চোখ ফাকি দেয়ার জন্য প্রতি ডিলারের দোকানে বসানো সিসি ক্যামেরা সচল রাখা আবশ্যক।

এক পরিসংখ্যানে জানা গেছে, জেলা-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগসাযোগে ডিলার-মিলার মিলে রাঙামাটি শহরে প্রতিদিন ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ  টাকা সরকারি ভর্তুকির খাদ্যসামগ্রী উভয়ে মিলে আত্মসাৎ করছেন।

এবিষয়ে রাঙামাটি জজ কোর্টের একজন সিনিয়র আইনজীবি বলেন, সরকারি ভর্তুকির টাকা আত্মসাৎ করা মানি দুর্নীতি করা যাহা ফৌজদারি অপরাধ।

রাঙামাটিতে ওএমএস আটা বিক্রয়ে ভুয়া রেজিষ্টেশন, মজুদ গরমিল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগ সাযোগে ডিলার-মিলার মিলে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ  ভর্তুকির টাকা লোপাট করার অভিযোগের বিষয়ে সত্যতা জানতে অনুসন্ধানকারী প্রতিবেদক রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভাপ্তাঃ) সেলিম মাহমুদ সাগর এর সাথে দেখা করতে গেলে রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তার অফিসের কনফারেন্স রুমে ২০ মিনিট বসিয়ে রাখার পর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভাপ্তাঃ) সেলিম মাহমুদ সাগর কাউকে কোন কিছু না জানিয়ে গোপনে অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে প্রতিবেদকসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে ঘিরে ধরেন। এক পর্যয়ে সেলিম মাহমুদ সাগর পূর্ণরায় তার চেম্বারে প্রবেশ করে তার রুম ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।

এর পর রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভাপ্তাঃ) সেলিম মাহমুদ সাগর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ না করায় রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কোন মতামত পাওয়া যায়নি।

ওএমএস আটা বিক্রয়ে ভুয়া রেজিষ্টেশন, মজুদ গরমিল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগসাযোগে ডিলার-মিলার মিলে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ  ভর্তুকির টাকা লোপাট করার অভিযোগের সংবাদ প্রকাশ না করার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভাপ্তাঃ) সেলিম মাহমুদ সাগরের হয়ে ক্ষমতাসীন দলের গুটিকয়েক দলীয় নেতা বিভিন্নভাবে প্রতিবেদক এর প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ রয়েছে।

অভিজ্ঞ মহলের ধারণা রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভাপ্তাঃ) সেলিম মাহমুদ সাগর গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলার অর্থ সরিষার মধ্যে ভূত রয়েছে।

রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভাপ্তাঃ) সেলিম মাহমুদ সাগর একজন সরকারি কর্মকর্তা দলীয় নেতার মত করে তার দায় এড়াতে পারেন না।