আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা, গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু,গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু। সমাবেশে সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী দখলদার বাহিনী ইতিহাসের নিষ্ঠুরতম নারকীয় হামলায় নারী, শিশুসহ সাধারণ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, বোমা মেরে বাড়ী ঘরসহ নানা স্থাপনা উড়িয়ে দেওয়া হচ্ছে তা বিশ্বের শান্তিকামি মানুষ মেনে নিতে পারে না। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিদিন গাজায় শত শত নারী শিশুসহ সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করছে। এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল। এটা মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতি সংঘ এ ব্যাপারে কার্যকরি কোন ভুমিকা রাখছে না। আমরা অনতিবিলম্বে এই হত্যাকান্ড বন্ধ করার জন্য জাতি সংঘসহ আন্তর্জাতিক সংগঠনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সাইফুল হক বলেন, প্রায় দেরবছর ধরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী সাধারণ নিরস্ত্র মানুষের উপর যেভাবে লাগাতার গণহত্যা, হামলা সংঘটিত করছে, কোন সভ্য জাতি- সভ্য মানুষ মেনে নিতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মদদেই ইসরাইল ফিলিস্তিনে এই গণহত্যা চালাতে পারছে।অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে। যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করতে হবে। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে জাতি সংঘের প্রতি চাপ প্রয়োগের জন্য আহ্বান জানান। শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ করতে হবে। আমরা ফিলিস্তিনের স্বাধিনতাকামী জনগণের সাথে আছি। বাংলাদেশের জনগণ সহ বিশ্বের গণতন্ত্রমনা মানুষও ফিলিস্তিনের সাথে আছে। তারা স্বাধিন না হওয়া পর্যন্ত আমরা তাদের স