
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সবাই সৌদি নাগরিক। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।