ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সামরিক অভিযানে নিহত ২৯

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সামরিক অভিযানে নিহত ২৯ ছবির ক্যাপশন: সামরিক অভিযান
ad728

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার ও গণমাধ্যম।

সোমবার (২৯ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য প্রকাশ করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার জানিয়েছেন, রোববার (২৮ জুন) রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পূর্বপরিকল্পিত স্থল ও সমন্বিত সামরিক অভিযান চালানো হয়।

তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিক ও পাকিস্তান রেঞ্জার্সের বিভিন্ন স্থাপনায় সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পাকিস্তানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সীমান্ত অঞ্চলে পরিচালিত অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় ও তারা কোন গোষ্ঠীর সদস্য, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে শনিবার (২৭ জুন) গভীর রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তান সিন্ধ রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত হন।

সিন্ধ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হামলায় জড়িত তিন হামলাকারীও নিহত হয়েছে।

সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধো বলেন, হামলাকারীরা একটি গাড়ি ব্যবহার করে রেঞ্জার্স সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত হানে। ঘটনার শুরুতে কোনো বিস্ফোরণ হয়েছিল কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, হামলার পরপরই পুরো এলাকায় ব্যাপক তল্লাশি ও নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ইউনিট, সন্ত্রাসবিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

এদিকে পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, হামলায় আহত এক আধাসামরিক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সশস্ত্র হামলার ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৬ জুন বেইজিংয়ে তারেক রহমান-শি জিনপিং বৈঠক

২৬ জুন বেইজিংয়ে তারেক রহমান-শি জিনপিং বৈঠক