ঢাকা | বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে আসছে সহজ ভিসা নীতি, অনুমোদন দিল মন্ত্রিসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
বিদেশি বিনিয়োগ আকর্ষণে আসছে সহজ ভিসা নীতি, অনুমোদন দিল মন্ত্রিসভা ছবির ক্যাপশন: বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ‘ভিসা নীতি-২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার
ad728

বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ‘ভিসা নীতি-২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার। নতুন নীতিমালার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, দক্ষ জনবল ও পর্যটকদের বাংলাদেশে আগমন আরও সহজ ও দ্রুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নীতিমালাটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

তিনি বলেন, আগে ভিসা প্রদানের ক্ষেত্রে পারস্পরিকতার (Reciprocity) নীতি অনুসরণ করা হলেও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকার মনে করছে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হলে দেশে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন ভিসা নীতিমালাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বরাষ্ট্র, বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা থাকবেন। খসড়া নীতিমালা চূড়ান্ত করার আগে তারা প্রয়োজনীয় পর্যালোচনা ও সুপারিশ দেবেন।

তিনি আরও বলেন, দেশের নিজস্ব বিনিয়োগ সক্ষমতার পাশাপাশি বিদেশি পুঁজি আকৃষ্ট করাই সরকারের অন্যতম লক্ষ্য। সে কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ভিসা ব্যবস্থাকে আরও সহজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে।

নতুন নীতিমালায় ভিসার ৩৪টি পৃথক ক্যাটাগরি রাখা হয়েছে বলেও জানান নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভিসা নীতিমালার উদ্দেশ্য হলো বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেওয়া, দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা শিল্পকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা।

এ লক্ষ্যে ২০০৬ সালের বিদ্যমান ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা নীতি-২০২৬ প্রণয়ন করা হচ্ছে। খসড়া নীতিমালার চূড়ান্ত পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
বৈদেশিক ঋণ ৭৮.২ বিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ

বৈদেশিক ঋণ ৭৮.২ বিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ