ঢাকা | বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৬

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৬ ছবির ক্যাপশন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে
ad728

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে পরীক্ষায় নতুন করে ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রোববার (২৮ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৯ জনে।

বিভাগভিত্তিক হিসেবে হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ৭৮ জন, ময়মনসিংহে ৬১ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৮ জন এবং রংপুর বিভাগে ৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৪১ জন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৮৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৭ জন, চট্টগ্রামে ১৯১ জন, বরিশালে ১০৬ জন, ময়মনসিংহে ৬০ জন, সিলেটে ৫৭ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ১২ জন রয়েছেন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে মোট ৮২ হাজার ৮৪৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৯ হাজার ১৫২ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

এছাড়া একই সময়ে মোট ৯৯ হাজার ২০৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় ১১ হাজার ৭১০ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রবাসী

আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রবাসী