ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করল অপো

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করল অপো ছবির ক্যাপশন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’
ad728

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে অপো বাংলাদেশ। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

অপো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তরুণ শিক্ষার্থীদের শেখা, উদ্ভাবন, যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করা। নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অপোর ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পেশাগত অভিজ্ঞতা অর্জন করবেন।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, নির্বাচিত ক্যাম্পাস অ্যাম্বাসেডররা মাসিক সম্মানী পাবেন। পাশাপাশি নতুন উন্মোচিত অপো ডিভাইস বাজারে আসার আগেই ব্যবহারের সুযোগ, বিভিন্ন ব্র্যান্ড ইভেন্টে অংশগ্রহণ, ক্যারিয়ার উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ এবং পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগও থাকবে।

এ ছাড়া কনটেন্ট তৈরি, কমিউনিটি গঠন, ডিজিটাল স্টোরিটেলিং এবং বিভিন্ন আয়োজনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ মেন্টরশিপ সুবিধাও রাখা হয়েছে।

অপো বাংলাদেশ জানিয়েছে, ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না