ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ায় জেলেনস্কি—কী বার্তা দিচ্ছে এই সফর?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ায় জেলেনস্কি—কী বার্তা দিচ্ছে এই সফর? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সার্বিয়ায় প্রথমবারের মতো সরকারি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরও মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ইউরোপের হাতে গোনা কয়েকটি দেশের অন্যতম সার্বিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে তাঁর।

শুক্রবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পৌঁছালে দেশটির জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হান্দানোভিচ জেলেনস্কিকে স্বাগত জানান। পরে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে ভুচিচ ও জেলেনস্কির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর দুই নেতা গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন।

সফর সম্পর্কে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে।

ঐতিহাসিকভাবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরও মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি দেশটি। এ অবস্থান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সার্বিয়ার সম্পর্ককে জটিল করেছে এবং জোটটিতে দেশটির যোগদানের প্রক্রিয়াকেও ধীর করেছে।

সফরের আগে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, জেলেনস্কির সফরের অন্যতম উদ্দেশ্য হলো সার্বিয়াকে রাশিয়ার প্রভাব থেকে কিছুটা দূরে সরিয়ে আনা।

তবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সার্বিয়ার অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নাকচ করেছেন প্রেসিডেন্ট ভুচিচ। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রায় সাড়ে চার বছর আগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে সার্বিয়া যে অবস্থান নিয়েছিল, তা এখনো বহাল রয়েছে।

ভুচিচ বলেন, জেলেনস্কি তাঁর অবস্থান ও চলমান যুদ্ধের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে নিজের মতামত জানাতে পারেন। তবে সার্বিয়া নিজেদের অবস্থান পরিবর্তন করবে না।

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ার বর্তমান নীতিই বহাল থাকবে।

জেলেনস্কির এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সার্বিয়ার সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা কতটা বাড়ানো সম্ভব হয়, সেদিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
নারী-শিশু নির্যাতন মামলায় বিচার দ্রুত করতে হাইকোর্টের গতি, এ

নারী-শিশু নির্যাতন মামলায় বিচার দ্রুত করতে হাইকোর্টের গতি, এ