ঢাকা | বঙ্গাব্দ

আজ রাষ্ট্রপতি নির্বাচন, যেভাবে হবে ভোট ও ফল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
আজ রাষ্ট্রপতি নির্বাচন, যেভাবে হবে ভোট ও ফল ঘোষণা ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ। ছবি: সংগৃহীত
ad728

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ।

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর আটবার রাষ্ট্রপতি নির্বাচন হলেও ক্ষমতাসীন দলের মনোনীত একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।


আজকের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে থাকছেন। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা না হওয়ায় মোট সংসদ সদস্যের সংখ্যার তুলনায় একজন ভোটার কম রয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। ফলে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রায় নিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মির্জা ফখরুল নিজে সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ ভোট দিতে পারবেন না।


রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ অধিবেশন চলমান না থাকায় এ নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হবে না। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। নিজ নিজ আসনে বসেই তারা ভোট দেবেন।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভোট দেওয়ার সময় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। অন্য সংসদ সদস্যদের ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার বন্ধ থাকবে।

ভোটগ্রহণ শেষে ভোট গণনার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সংসদ কক্ষেই ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।


১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর অনুষ্ঠিত সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আবদুর রহমান বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।

ওই নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। সেসময় সংরক্ষিত আসনের সদস্যসহ মোট ভোটার ছিলেন ৩৩০ জন। তবে ভোট দিয়েছিলেন ২৬৪ জন সংসদ সদস্য।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খেলার মাঠ ও ফুটপাত দখলমুক্তে সরকার কঠোর, সংসদে জানালেন প্রধা

খেলার মাঠ ও ফুটপাত দখলমুক্তে সরকার কঠোর, সংসদে জানালেন প্রধা