ঢাকা | বঙ্গাব্দ

সাভারে মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ, ২ শিক্ষকসহ গ্রেপ্তার ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
সাভারে মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ, ২ শিক্ষকসহ গ্রেপ্তার ৫ ছবির ক্যাপশন: সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুই শিক্ষক ও তিন কিশোরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ad728

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুই শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে তিনজন ১২, ১৩ ও ১৫ বছর বয়সী কিশোর। তারা ওই মাদ্রাসার ছাত্র। অন্য দুজন হলেন মাদ্রাসার শিক্ষক জাবের হোসেন (২১) ও মো. কামরুল ইসলাম (২৬)।

পুলিশ জানিয়েছে, তিন কিশোর ও শিক্ষক জাবের হোসেনের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ রয়েছে। আর ভুক্তভোগী যাতে বিষয়টি পরিবারের কাছে না জানায়, সে জন্য তাকে নির্যাতনের অভিযোগ করা হয়েছে কামরুল ইসলামের বিরুদ্ধে।

শনিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানা, আশুলিয়া থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল বরগুনা, ভোলা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তার আসামিদের কয়েকজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন। মামলাটিকে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৩ আগস্ট ভুক্তভোগী শিশুটির বাবা ছয় মাস ধরে তাঁর ছেলেকে বিভিন্ন সময়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা করার আবেদন করেন। আদালতের বিচারক মাসরুর সালেকীন আবেদনটি আমলে নিয়ে সাভার মডেল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার আরজিতে সাভারের পূর্ব শাহবাগ এলাকার ওই মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী, চার শিক্ষক ও পরিচালককে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে শিশুটিকে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া বিচার না করে শিশুটিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে বাকি তিন শিক্ষক ও পরিচালকের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজ

বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজ