ঢাকা | বঙ্গাব্দ

"শেখ হাসিনা ফিরলে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে"

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
"শেখ হাসিনা ফিরলে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে" ছবির ক্যাপশন: নাহিদ ইসলাম
ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল আদালতের দেওয়া রায় কার্যকরের জন্যই হওয়া উচিত।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ সরকারকে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা, আত্মসমর্পণ কিংবা বিচার কার্যকর করার বিষয়টি সরকারের কূটনৈতিক পদক্ষেপ এবং বাংলাদেশ-ভারতের পারস্পরিক আলোচনার ওপর নির্ভর করবে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের দলগত বিচার নিয়েও সরকার ভাবছে এবং সেটিই সঠিক পদক্ষেপ হবে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলো সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কোনো প্রচেষ্টা হলে এবং সরকার সেটিকে প্রশ্রয় দিলে তার নেতিবাচক প্রভাব সরকারের ওপরই পড়বে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
চীনে প্রধানমন্ত্রীকে ঘিরে বিশেষ আয়োজন

চীনে প্রধানমন্ত্রীকে ঘিরে বিশেষ আয়োজন