ঢাকা | বঙ্গাব্দ

রোহিঙ্গা গণহত্যার দায় প্রতিষ্ঠায় আইসিজের রায় ঐতিহাসিক: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
রোহিঙ্গা গণহত্যার দায় প্রতিষ্ঠায় আইসিজের রায় ঐতিহাসিক: সাইফুল হক ছবির ক্যাপশন: রোহিঙ্গা গণহত্যার বিচার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায় প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের সংগ্রামে গুরুত্বপূর্ণ মাইলফলক এবং গণহত্যার বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ নজির হয়ে থাকবে।

২০ নভেম্বর এক বিবৃতিতে সাইফুল হক বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিষয়ে আইসিজের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় স্বীকৃতি পেল। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি আরও শক্তিশালী ভিত্তি পেয়েছে।

তিনি বলেন, এই রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য গুরুত্বপূর্ণ নয়, বিশ্বের যেকোনো প্রান্তে গণহত্যার বিরুদ্ধে লড়াই এবং অপরাধীদের জবাবদিহির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নজির হয়ে থাকবে।

সাইফুল হক বলেন, মিয়ানমারের সামরিক জান্তা ও অন্যান্য সশস্ত্র পক্ষের সহিংসতা এবং নিপীড়নের কারণে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিজেদের ভূমি থেকে বিতাড়িত। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ থেকে ১৪ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম জরুরি দায়িত্ব।

তার মতে, গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার পর রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি আরও জোরালো হয়েছে। নিজ দেশে ফেরার ক্ষেত্রে তাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।

শুধু প্রত্যাবাসনের ঘোষণা দিলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ ভূমিতে ফিরে যাওয়ার বাস্তব পরিবেশ তৈরি করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, আইসিজের রায়ের ভিত্তিতে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জোরালোভাবে সামনে আনতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, গণহত্যা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; এটি আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রশ্ন। রোহিঙ্গাদের ক্ষেত্রে যে বিচারিক প্রক্রিয়া এগিয়েছে, বিশ্বের অন্যত্র সংঘটিত গণহত্যার ক্ষেত্রেও একই নীতি কার্যকর করতে হবে।

গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং অপরাধীদের চিহ্নিত করার ক্ষেত্রেও আইসিজের রায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন সাইফুল হক। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্নে দ্বৈত মানদণ্ড পরিহার করে সব গণহত্যা ও আন্তর্জাতিক অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

রোহিঙ্গাদের ন্যায়বিচার এবং নিরাপদ স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশকেও আরও সক্রিয় ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে প্রত্যাবাসনের বাস্তব নিশ্চয়তা তৈরির আহ্বান জানানো হয়েছে।

গণহত্যার বিচার এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ায় জেলেনস্কি—কী বার্তা দিচ্ছে এই

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ায় জেলেনস্কি—কী বার্তা দিচ্ছে এই