ঢাকা | বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
জুলাই সনদ বাস্তবায়নে সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের ছবির ক্যাপশন: জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ad728

জুলাই সনদ বাস্তবায়নসহ দেশের যেকোনো রাজনৈতিক সংকটের সমাধানে বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। তবে বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বিরোধী দলের সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো সংসদে আলোচনা হবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে।

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাবে মতপার্থক্য থাকলেও বিএনপি জনগণের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন পেয়েছে। ইতোমধ্যে সংসদে জুলাই সংশোধনী-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

মির্জা ফখরুল বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারকে ইতিবাচকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। মাত্র পাঁচ মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়। সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের সমাধান খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে

সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে