ঢাকা | বঙ্গাব্দ

হাম উপসর্গে এক দিনে আরও ১১ মৃত্যু, ডেঙ্গুতে ৬ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
হাম উপসর্গে এক দিনে আরও ১১ মৃত্যু, ডেঙ্গুতে ৬ জন ছবির ক্যাপশন: হাম ও উপসর্গ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে বহু শিশু চিকিৎসাধীন
ad728

বাংলাদেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হাম উপসর্গে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ হাজার ১৫৭ জন শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৮১৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন।

১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০১ জনের মৃত্যু হয়েছে।



স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন মারা গেছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী।


হাম উপসর্গে বিপুলসংখ্যক রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি ডেঙ্গুতেও প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিস্থিতি তুলে ধরা হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম উপসর্গে দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং ডেঙ্গুতে দৈনিক নতুন রোগী শনাক্ত হওয়া—দুই বিষয়ই জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা

পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা