ঢাকা | বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে শক্তি প্রদর্শনে চীন-রাশিয়া, শুরু হচ্ছে বড় নৌ-মহড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
প্রশান্ত মহাসাগরে শক্তি প্রদর্শনে চীন-রাশিয়া, শুরু হচ্ছে বড় নৌ-মহড়া ছবির ক্যাপশন: চীনের পূর্বাঞ্চলের ছিংদাও উপকূলে চলতি মাসে 'জয়েন্ট সি-২০২৬' যৌথ নৌ-মহড়ায় অংশ নেবে চীন ও রাশিয়ার নৌবাহিনী। ফাইল ছবি
ad728

চলতি মাসেই যৌথ বার্ষিক নৌ-মহড়ায় অংশ নিতে যাচ্ছে চীন ও রাশিয়া। 'জয়েন্ট সি-২০২৬' নামে এই মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের কয়েকটি এলাকায় যৌথ সামুদ্রিক টহলও পরিচালনা করবে দুই দেশের নৌবাহিনী। রোববার (৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক বন্দরনগরী ছিংদাওয়ের উপকূলসংলগ্ন জলসীমা ও আকাশসীমায় এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া শেষ হওয়ার পর উভয় দেশের নৌবাহিনীর একটি অংশ প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যৌথ টহলে অংশ নেবে। বেইজিংয়ের ভাষ্য অনুযায়ী, এই মহড়ার লক্ষ্য হলো যৌথভাবে নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করা। তবে মহড়ায় কতসংখ্যক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান কিংবা সেনাসদস্য অংশ নেবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই দেশের নৌ ও স্থলবাহিনী নিয়মিত যৌথ মহড়া পরিচালনা করছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেইজিং ও মস্কোর ক্রমবর্ধমান সামরিক অংশীদারত্ব পশ্চিমা দেশগুলোর নজরে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর নতুন এই মহড়ার ঘোষণা দেওয়া হলো। ওই সফরে পুতিন দুই দেশের সম্পর্ককে 'অনন্য উচ্চতায়' পৌঁছেছে বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দ্বিপক্ষীয় অংশীদারত্বকে 'অটুট' বলে অভিহিত করেন।

চীন ও রাশিয়া ২০১২ সাল থেকে 'জয়েন্ট সি' নামে নিয়মিত যৌথ নৌ-মহড়া আয়োজন করে আসছে। গত বছরের মহড়া রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভ্লাদিভস্তকের কাছে অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ টহল পরিচালনা করে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরও চীন প্রকাশ্যে মস্কোর নিন্দা জানায়নি। যদিও বেইজিং বরাবরই দাবি করে আসছে, তারা এ সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের অভিযোগ, চীন বিভিন্নভাবে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সমর্থন দিয়ে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম

বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম