ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার সবচেয়ে বড় পেট্রোরসায়ন কারখানায় ভয়াবহ ড্রোন হামলা!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
রাশিয়ার সবচেয়ে বড় পেট্রোরসায়ন কারখানায় ভয়াবহ ড্রোন হামলা! ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর নিজনেকামস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় দেশটির অন্যতম বৃহৎ একটি পেট্রোরসায়ন কারখানায় আগুন ধরে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রায় ২ লাখ ৪০ হাজার জনসংখ্যার শহর নিজনেকামস্ককে তাতারস্তানের 'পেট্রোরসায়ন রাজধানী' বলা হয়। শহরটিতে বেশ কয়েকটি তেল শোধনাগার ও বড় পেট্রোরসায়ন কারখানা রয়েছে।

শহরটির মেয়র রাদমির বেলায়েভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, আজ ভোরে নিজনেকামস্ক শত্রুপক্ষের ড্রোনের দীর্ঘস্থায়ী ও ব্যাপক হামলার মুখে পড়ে। এতে শহরের শিল্পাঞ্চলের বিভিন্ন স্থাপনার পাশাপাশি একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।

ইউক্রেন ও রাশিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিবুরের মালিকানাধীন নিজনেকামস্কনেফতেখিম (এনকেএনকে) পেট্রোরসায়ন কমপ্লেক্সে আগুন জ্বলে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে শিল্পকারখানার ওপর আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেলেও এএফপি স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, রস্তভ-অন-দন অঞ্চলের তাগানরগ শহরে ইউক্রেনের আরেকটি পৃথক হামলায় বিদ্যুৎ উপকেন্দ্রের এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার। তাগানরগের মেয়র স্বেতলানা কামবুলোভা জানান, উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সেখানে স্থানীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাশিয়ার ১২টি অঞ্চল এবং সংযুক্ত ক্রিমিয়ার আকাশসীমা থেকে ৫৩৩টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী।

তবে এসব হামলার বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেনের দাবি, তাদের নিজেদের ভূখণ্ডে রাশিয়ার চালানো প্রাণঘাতী হামলার জবাব দিতেই তারা রুশ সামরিক ও শিল্প স্থাপনাগুলোকে টার্গেট করছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, আহত দ

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, আহত দ