ঢাকা | বঙ্গাব্দ

পাহাড়ধসে প্রাণহানিতে শোক জানিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের আহ্বান এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
পাহাড়ধসে প্রাণহানিতে শোক জানিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের আহ্বান এনসিপির ছবির ক্যাপশন: এনসিপি
ad728

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারের কাছে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (১০ জুলাই) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। দলটি বলেছে, শিশুদের প্রাণহানিসহ সাম্প্রতিক দুর্ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক এবং এ ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধে আরও কার্যকর প্রস্তুতি প্রয়োজন।

এনসিপির দাবি, টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে মানুষ ও পর্যটকরা দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক বৃষ্টিপাতের ঝুঁকি বাড়ছে। তাই শুধু দুর্যোগ-পরবর্তী ত্রাণ কার্যক্রম নয়, বরং চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, পাহাড়ধস প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনের জন্য সমন্বিত ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

এনসিপি মনে করে, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় এড়াতে দীর্ঘমেয়াদি অবকাঠামোগত ও পরিবেশগত উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল