ঢাকা | বঙ্গাব্দ

বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সমঝোতার’ প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সমঝোতার’ প্রশ্ন ছবির ক্যাপশন: বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অগ্রগতি সম্পর্কে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
ad728

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অগ্রগতি সম্পর্কে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে সরকারের সঙ্গে বসুন্ধরা গ্রুপের কোনো ‘আন্ডারটেবিল সমঝোতা’ হয়েছে কি না, সে বিষয়েও ব্যাখ্যা দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার বর্তমান অবস্থা জনগণের সামনে তুলে ধরার দাবি জানান তিনি।

তার ভাষ্য, “যদি কোনো সমঝোতা না হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়, সেটি জনগণকে জানাতে হবে।”

বাজেট আলোচনার পাশাপাশি অর্থপাচার, ঋণখেলাপি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই সংসদ সদস্য।

অর্থনীতির শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে হাসনাত বলেন, বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের অনেকেই এখনও প্রকাশ্যে প্রভাব বিস্তার করছেন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও দাবি করেন, সরকারদলের কিছু ব্যক্তি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, ভিন্নমত বা সমালোচনার কারণে সাংবাদিক ও সম্পাদকদের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বাজেট নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং করনীতির বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত করতে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের অর্থ আত্মসাৎ করে ঋণখেলাপি হওয়ার পরও নির্বাচনে অংশ নেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। নির্বাচিত হওয়ার পর কেউ ঋণখেলাপি প্রমাণিত হলে তার সংসদ সদস্যপদ বাতিলের বিধান রাখারও আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র

‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র