ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সংকট নিরসনে ব্যাপক সংস্কারের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
জাতীয় সংকট নিরসনে ব্যাপক সংস্কারের আহ্বান ছবির ক্যাপশন: দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বস্তরে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ
ad728

দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বস্তরে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, টেকসই পরিবর্তন আনতে হলে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে কার্যকর সংস্কার অপরিহার্য।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক সিদ্ধান্ত ও অবস্থানের কারণে জাতীয় পর্যায়ে নতুন করে অনিশ্চয়তা ও সংকটের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংসদে আলোচনা হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সংসদীয় রাজনীতিতে বিরোধীদলের ভূমিকার বিষয়ে জামায়াত আমির বলেন, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় বিরোধীদল দায়িত্বশীল ও দৃঢ় অবস্থান বজায় রাখবে। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা হলে সংসদের পাশাপাশি গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেও প্রতিবাদ জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার থাকবে তার দল। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরার এ অধিবেশনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যাব বিলুপ্তির বিধান রেখে এসআরবি আইন, ২০২৬-এর খসড়ায় অনুমোদ

র‍্যাব বিলুপ্তির বিধান রেখে এসআরবি আইন, ২০২৬-এর খসড়ায় অনুমোদ