শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১৯ মে ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » জীবনযাত্রার খরছ মিটাতে শ্রমিকেরা এখন দিশেহারা
প্রথম পাতা » ছবিঘর » জীবনযাত্রার খরছ মিটাতে শ্রমিকেরা এখন দিশেহারা
৩১৫ বার পঠিত
শুক্রবার ● ১৯ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবনযাত্রার খরছ মিটাতে শ্রমিকেরা এখন দিশেহারা

ছবি : সংবাদ সংক্রান্ত আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন আই এমএফ এর ঋণ পেতে সরকার গরীব মানুষকে দেয়া ভর্তুকী তুলে দিচ্ছে।এতে শ্রমজীবীদের জীবন আরও বিপদের মধ্যে পড়ছে।
তিনি বলেন, দেশে আজ শ্রমজীবী মেহনতীদের ঘরে ঘরে হাহাকার। জীবনযাত্রার খরচ মিটাতে তারা এখন দিশেহারা। বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমজীবী পরিবার তিনবেলা খেতে পারছে না। বর্তমান বেতনে মাসের ১৫ দিন চলাও কঠিন। তাদের খাদ্যগ্রহন কমে গেছে। না খাওয়া,দারিদ্র্য ও বেকারত্ব বেড়ে চলেছে। এর মধ্যে বাংলাদেশকে দেয়া নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট দেশ থেকে কেনাকাটা বন্ধ করে দেয়ার ঘোষণায় পাল্টা ব্যবস্থা হিসাবে আমেরিকা ও ইউরোপ যদি বাংলাদেশের পণ্য কেনা বন্ধ করে দেয় তাহলে দেশে হাজারো গারমেন্টস কারখানা বন্ধ আর লাখো লাখো শ্রমিকের বেকার হওয়ার আশংকা রয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশ ও জনগণকে বাজী ধরেছে।

তিনি বলেন, ভোটের অধিকার না থাকায় শ্রমজীবী - মেহনতি মানুষ আরও ক্ষমতাহীন ও গরীব হয়েছে।
সমাবেশে তিনি শ্রমিকদের বাঁচার মত মজুরি নির্ধারণের দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার বিদেশি ও লুটেরাদের স্বার্থে পাটকল - চিনিকলসহ জাতীয় শিল্প ধ্বংস করে চলেছে।এই সরকারের অধীনে শ্রমিকশ্রেণী ও শিল্প কোনটাই নিরাপদ নয়।নেতৃবৃন্দ অধিকার আদায়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন জোরদার করার আহবান জানান।

বিপ্লবী শ্রমিক সংহতির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল,বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, সম্মিলিত শ্রমিক পরিষদের সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ঈমাম,বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক কবি জামাল সিকদার, বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারি বিন্দু, সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক এপোলো জামালী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিকনেতা সাইফুল ইসলাম।

উদ্বোধনী সমাবেশ শেষে শ্রমিকদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তোপখানা রোডে, বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়।

বিকেলে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংগঠনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ