শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১২ ফেব্রুয়ারীর নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে তেমন পারেনি
১২ ফেব্রুয়ারীর নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে তেমন পারেনি
শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার যে সম্ভাবনা তৈরী হয়েছে তাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে; যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে।
তিনি বলেন, সময় ও পরিস্থিতি প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে।তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন তারেক রহমানের উপর এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করেছে।তিনি আশাবাদ প্রকাশ করে বলেন,প্রজ্ঞা,দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন।
তিনি বিতর্কিত পদক্ষেপ ও তৎপরতা থেকে সরকারকে বিরত থাকার আহবান জানান এবং বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিদায় কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনাবলী সরকার ভাবমূর্তী ক্ষুন্ন করেছে ও অপ্রয়োজনীয় বিতর্ক উসকিয়ে দিয়েছে।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনও টাকার খেলা,পেশীশক্তি,প্রশাসনিক ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে পারেনি।তিনি বলেন, নির্বাচন দৃশ্যতঃ শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভোটের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেকগুলো আসনের ফলাফল নির্ধারিত হয়েছে। একারনে জননন্দিত অনেক প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, এডভোকেট মাহমুদুল করিম টিপু,সজীব সরকার, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, নির্মল বড়ুয়া মিলন, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, অরবিন্দু বেপারী বিন্দু, জসীম রাডি, মীর রেজাউল আলম, জুঁই চাকমা, ফিরোজ আলী, শাহীন আলম, আজাদুর রহমান আজাদ, জামাল সিকদার, আউয়াল মাহমুদ, নীলূফার ইয়াসমিন, আবু হানিফ প্রমুখ।
সভায় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ পার্টির নির্বাচন সংক্রান্ত রিপোর্ট উত্থাপন করেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে