রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল ১১ এপ্রিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজাকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেন, ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের মধ্যযুগীয় বর্বরতার যুগ ফিরিয়ে আনা যাবেনা, প্রকাশ্য দিবালোকে মানুষ খুনকে বরদাস্ত করা যাবেনা। তিনি বলেন, কোন ধর্মপ্রাণ মানুষ এই ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডকে অনুমোদন দিতে পারেনা।
তিনি বলেন, একদল দুর্বৃত্ত দলবেঁধে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রড, লাঠিসোটা সহকারে মিছিল নিয়ে আব্দুর রহমানের দরগাহ শরীফে হামলা চালায়। তারা মাজারে ব্যাপক ভাংচুর করে এবং মাজারের দ্বিতীয় তলা থেকে পীর আব্দুর রহমানকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে রড এবং লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং হত্যা করে নির্বিঘ্নে চলে যায়। এই ঘটনা প্রমাণ করে দেশে বিগত অন্তর্বর্তী সরকারের আমলের মত মব সন্ত্রাস কত ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান সরকার এর দায় কোনভাবেই এড়িয়ে যেতে পারে না।
তিনি আরো বলেন, ইতিপূর্বেও রাজবাড়িতে কবর থেকে লাশ উত্তোলন করে সেই লাশ পুড়িয়ে উল্লাস প্রকাশ করা হয়েছে। সেই ঘটনার কোন বিচার আজ অবধি করা হয়নি। গত দেড় বছরে শতাধিক মাজার ভাংচুর ও অগ্নিসংযোগ করা হলেও জড়িতদের বিরুদ্ধে তেমন কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখনি যদি সরকার এই ধরণের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে দেশে আইনের শাসন বলতে কিছু থাকবে না।
তিনি অনতিবিলম্বে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তিমূলক বিচার ও শাস্তি প্রদানের আহ্বান জানান। একইসাথে তিনি এপর্যন্ত মাজার কেন্দ্র করে সংঘটিত সকল সহিংসতার বিচার দাবি করেন।
বিবৃতিতে তিনি দেশের সকল ধর্মপ্রাণ মানুষকে এই ধরণের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা