শিরোনাম:
●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে ●   ১২ ফেব্রুয়ারীর নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে তেমন পারেনি ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
৩৯ বার পঠিত
রবিবার ● ৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে

--- শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে ” নতুন সরকার, পুরুষতন্ত্র ও নারী অধিকারের লড়াই ” শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক নারীর ক্ষমতায়নের প্রতীকী প্রকাশ হিসাবে নতুন সরকারের কমপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব নারীদের উপর অর্পণ করার আহবান জানান এবং এই আশাবাদ ব্যক্ত করেন যে এই মন্ত্রণালয়সমূহ তুলনামূলকভাবে বেশী দক্ষতার পরিচয় দেবে।তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন অধিকাংশ রাজনৈতিক দল পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা পরিচালিত। তারা নারীদের ভোটে নির্বাচনে জিততে চান, কিন্তু তাদের ন্যায্য অধিকার দিতে চাননা।কেউ কেউ আবার নারী নেতৃত্বকে গ্রহণ করতে চাননা।
তিনি বলেন, ২০২৪ এর অসাধারণ গণঅভ্যুত্থানের পর সমাজে নারী অধিকার অনেক ক্ষেত্রে সংকুচিত হয়েছে, নারী আরও নিরাপত্তাহীন হয়েছে।তিনি নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহবান জানান।
সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভার সঞ্চালনায় এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রাশিদা বেগম, নারী নেত্রী তাসলিমা চৌধুরী রীতা, নার্গিস আকতার লিমা, সোনিয়া আক্তার, সাবিনা রহমত, শাকিলা আক্তার শান্তা,আলেয়া বেগম,নূর বানু, মরিয়ম বেগম,হাওয়া বেগম, শিউলী আক্তার, সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।

সভার সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালী বলেন, নারীরা পুরুষতান্ত্রিকতা ও শ্রেণীশোষণ - এই দ্বিবিধ নিপীড়নের শিকার।
তিনি বলেন, অনেকে নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করেন।তারা নারীদের গুণ ও রুপের প্রশংসা করেন, কিন্তু নারীদেরকে সম অধিকার দিতে চাননা। তিনি বলেন, স্বাধীন নারীকে সবাই ভয় পায়, পুরুষ মাতব্বরেরা তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়।
তিনি বলেন, গত একবছরে শিশু ও নারী ধর্ষনের ঘটনা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্যাতিত নারী গরীব হলে তার উপযুক্ত বিচার পাওয়ার বাস্তবে কোন সম্ভাবনা থকেনা।
তিনি বলেন, এখনও সমান কাজে নারীর সমান মজুরি নেই, সম্পত্তির ন্যাযা উত্তরাধিকার থেকেও নারীরা বঞ্চিত।
তিনি নারী বিদ্বেষী সকল তৎপরতা আইন করে বন্ধ করার দাবি জানান।
তিনি বলেন, বর্তমান সরকারকে দেশের মানুষ নারীবান্ধব হিসাবে দেখতে চায়।
অন্যান্য বক্তারা বলেন, অধিকার আদায়ে নারীদেরকে সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসাবে ভূমিকা পালন করতে হবে।তারা বলেন, নারীর সমান অধিকার ছাড়া সমাজ অগ্রসর হতে পারবেনা।





প্রধান সংবাদ এর আরও খবর

বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
১২ ফেব্রুয়ারীর নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে তেমন পারেনি ১২ ফেব্রুয়ারীর নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, ম্যানিপুলেশান ও ধর্মের ব্যবহার রোধ করতে তেমন পারেনি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী

আর্কাইভ