শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » গত ৫৫ বছরে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা করা হয়েছে
গত ৫৫ বছরে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা করা হয়েছে
আজ ১৭ এপ্রিল বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে ১৯৭১ সালে মেহেরপুরের আম্রকাননে গঠিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় এটা ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ মাইলফলক। বস্তত এই সরকারের নেতৃত্বে আমাদের মহান স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়।এই সরকার গঠণ এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্রের( Proclamation of Independence) অনুমোদন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ।
আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ন্যায্যতা প্রতিষ্ঠা ও বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দেবার জন্য এই ঘোষণাপত্র ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের আদর্শিক- রাজনৈতিক দিশাও নির্ধারণ করে দেয়া হয়েছিল।
সভার প্রস্তাবে বলা হয়, গত ৫৫ বছর বাংলাদেশ রাষ্ট্র তার জন্মের ঘোষণা অনুযায়ী চলতে পারেনি; বরং এই ঘোষণাপত্রের বিপরীত পথেই হেটেছে। সাম্যের পরিবর্তে নিদারুণ অসাম্য, মানবিক মর্যাদার পরিবর্তে নানা সময়ে গুরুতর মানবিক বিপর্যয়, সামাজিক ন্যায়বিচারের বদলে নিষ্ঠুর নিপীড়নমূলক সামাজিক - রাষ্ট্রীয় ব্যবস্থা জেঁকে বসেছে।
প্রস্তাবে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও নতুন সরকার দায়িত্ব গ্রহনের পর এই অবস্থা পরিবর্তনের এক অসাধারণ সুযোগ তৈরী হয়েছে।নতুন সরকারের এই পরিবর্তনে নেতৃত্ব
দেবার কথা। প্রথম দিকে এই সরকারকে নিয়ে মানুষের প্রত্যাশা বাড়তে থাকলেও এখন মাত্র দুমাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে, পরিবর্তনের আকাংখ্যা কোন কোন ক্ষেত্রে দেশবাসীকে আশাহত করছে।প্রস্তাবে সংবিধান তথা রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ সংসদের ভিতরে বাইরে রাজনৈতিক দল ও জনগণের সাধারণ মতামতের ভিত্তিতে এগিয়ে নিতে সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানানো হয়েছে।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন।
সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পার্টির রাজনৈতিক করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।




পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে