মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সেকান্দার হোসেনের আকস্মিক মৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সেকান্দার হোসেনের আকস্মিক মৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা কমিটির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে ঢাকার একটি হাসপাতালে সেকান্দার আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন। ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে তিনি নবাবগঞ্জ - দোহার অঞ্চলে কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে কোদাল প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।
গেল ২৮ অক্টোবর ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশেও তিনি অংশ নিয়েছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে তিনি রাজনৈতিকভাবে বেড়ে উঠেছিলেন।
তিনি বলেন, তার এই মৃত্যুতে আমরা শোকাভিভূত। তার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।




প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা