শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » আগামী ৩ ও ৪ ডিসেম্বর ৮ম দফায় সারাদেশে সর্বাত্মক অবরোধ
আগামী ৩ ও ৪ ডিসেম্বর ৮ম দফায় সারাদেশে সর্বাত্মক অবরোধ
আজ ৩০ নভেম্বর গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর ডাকা সারাদেশে সর্বাত্মক সকাল-সন্ধ্যা হরতাল পালনে দফায় দফায় মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। পুরানা পল্টন রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় ঘুরে বিজয়নগর পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মঞ্চের নেতৃবৃন্দ।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাখখারুল ইসলাম নবাব প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, সরকার জনগণের গণ দাবি উপেক্ষা করে ২০১৪ এবং ২০১৮ সালের মতো আরেকটি একতরফা নীলনকশার নির্বাচন করার পাঁয়তারা করছে। সরকারের এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে সরকারের সহযোগী হিসেবে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। পাতানো এই নির্বাচনের অংশ হিসেবে আজ ৩০ নভেম্বর কথিত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে। জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়া সমগ্র এই নির্বাচনের তফসিলকে আমরা প্রত্যাখান করছি। অনতিবিলম্বে আগামী ৭ জানুয়ারি ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানাচ্ছি।
টিকে থাকতে আবারো একটা একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। প্রধান বিরোধী দল বিএনপি সহ প্রায় সকল বিরোধী দল কে হামলা,মামলা ও গ্রেফতার করে কারাগারে অন্তরীণ রেখে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচন করতে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান কে ব্যবহার করছে। একই সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনতিবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় কার্যকরি উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন , সরকার যদি জেদ ও অহমিকা করে জবরদস্তি করে আরেকটি একতরফা তামাশার নির্বাচন করার পাঁয়তারা অব্যহত রাখে তাহলে জনগণের সামনে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোন পথ খোলা নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া প্রমুখ।
আগামী কর্মসূচি
আগামী ৩ ও ৪ ডিসেম্বর ৮ম দফায় সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন