শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ বাংলাদেশের সাথে প্রতারণা করছে
প্রথম পাতা » ছবিঘর » সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ বাংলাদেশের সাথে প্রতারণা করছে
২৭১ বার পঠিত
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ বাংলাদেশের সাথে প্রতারণা করছে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল নওগাঁর পোরসা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী - বিএসএফ এর গুলিতে দুইজন বাংলাদেশী যুবককে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ঠান্ডা মাথায় ধারাবাহিকভাবে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যাকান্ডের ঘটনা ঘটছে। তিনি বলেন, মাত্র ক’দিন আগে ঢাকায় বিজিবি - বিএসএফ এর মধ্যকার বৈঠক থেকে আরও একবার সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করা হলেও বিএসএফ সে কথা রাখেনি। বরাবরের মত এবারও তারা প্রতারণার আশ্রয় নিয়েছে এবং প্রতিবারের বৈঠক শেষে যেভাবে সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে এবারও তারাএখন তাই করেছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাংলাদেশ যতই ভারতকে বন্ধু মনে করুক ভারত প্রায় প্রতিমাসে তার প্রতিদান দেয় সীমান্তে বাংলাদেশের নাগরিকদেরকে বর্বোরোচিত হত্যার মধ্য দিয়ে। তিনি বলেন, ঢাকায় আমরা যখন তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানাই তখন তারা সীমান্তে নৃশংস তৎপরতা অব্যাহত রাখে।
তিনি উল্লেখ করেন, ইজরায়েল - ফিলিস্তিন সীমান্তের পর ভারতের সীমান্ত রক্ষীরা এই সীমান্তকে এখন সবচেয়ে ভয়ংকর ও প্রাণঘাতী করে তুলেছে। তিনি বলেন , ভারত - পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্কের পরেও যেখানে সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা নেই।
তিনি বলেন, ভারত এই পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর প্রমাণ দিতে পারেনি। সীমান্তের চার হাজার কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দিয়েও তারা বাংলাদেশ বিরোধী মনোভাবের পরিচয় দিয়ে দিয়ে চলেছে।
তিনি অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নেবার আহবান জানান।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ