শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » কাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি আব্বাসের ১৩ তম মৃত্যুবার্ষিকী
কাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি আব্বাসের ১৩ তম মৃত্যুবার্ষিকী
আগামীকাল ১৭ আগস্ট ২০২৪ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি সংগ্রামী জননেতা কমরেড খন্দকার আলী আব্বাসের ১৩ তম মৃত্যুবার্ষিকী।এই উপলক্ষে আগামীকাল সকাল ১০ টায় ঢাকা জেলার নবাবগঞ্জে তার কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। পরে নবাবগঞ্জে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সব কর্মসূচীতে অংশগ্রহন করবেন।
উল্লেখ্য জননেতা খন্দকার আলী আব্বাস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন।তিনি ছিলেন কৃষক আন্দোলনের জনপ্রিয় নেতা।ঢাকার নবাবগঞ্জ, দোহার,কেরানিগঞ্জ,হরিরামপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে তিনি ছিলেন কিংবদন্তিতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব।মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রণী দায়িত্ব পালন করেন। সামরিক স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়েও তিনি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সসম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পার্টির প্রাক্তন সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন তার আপোষহীন সংগ্রামী জীবন বিপ্লবী আন্দোলনের নেতা কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।




ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা