শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈচিত্রের মধ্যেই আমাদের গণসংস্কৃতির বিকাশ ঘটাতে হবে
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈচিত্রের মধ্যেই আমাদের গণসংস্কৃতির বিকাশ ঘটাতে হবে
২৫২ বার পঠিত
শনিবার ● ১৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈচিত্রের মধ্যেই আমাদের গণসংস্কৃতির বিকাশ ঘটাতে হবে

--- বিপ্লবী ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোন জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষ্মণ। আমরা অনেক শহীদের জীবনের বিনিময়ে এক ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি ভিন্ন চেহারায় নতুন কোন ফ্যাসিবাদী চিন্তা,দর্শন বা রাজনৈতিক সংস্কৃতির জন্য নয়। জনসংস্কৃতির ক্ষেত্রে যারা গায়ের জোরে বিশেষ কোন সংস্কৃতি চাপিয়ে দিতে চায় তারা আমাদের সাংস্কৃতিক বৈচিত্রেই বিশ্বাস করেনা। তিনি বলেন, নানা বৈচিত্রের মধ্যেই আমাদের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির বিকাশ ও বিস্তৃতি ঘটেছে।

তিনি উগ্রবাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য হরণের অপচেষ্টার বিরুদ্ধে একটি ন্যায্য, মানবিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক গণসংস্কৃতিকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলনের সংগঠকদের প্রতি আহবান জানিয়েছেন।

আজ শনিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংহতি সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, শেখ মোহাম্মদ শিমুল, খায়রুল বাশার হিরন, আজিজ টিপু, তিথি সুবর্ণা, বাবর চৌধুরী, রাশিদা বেগম, নীপা চৌধুরী, কাব্য রাসেল, জোনায়েদ হোসেন, বাকের আহমেদ, মিজানুর রহমান, মোহাম্মদ শামীম, আকবর খান,মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে দেশব্যাপী ক্রমবর্ধমান বৈষম্য, অসহিষ্ণুতা, অনাকাঙ্ক্ষিত জংগীবাদী হুমকি এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিত কণ্ঠ তৈরির আহবান জানানো হয়। প্রস্তাবে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক, প্রগতিশীল, সাম্যবাদী ও বহুস্বরভিত্তিক সাংস্কৃতিক পরিসরের দেশ গঠনের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া গড়ে তোলার ডাক দেয়া হয়।
সভার শুরুতে সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব
গণসংগীতশিল্পী এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তাঁর১ সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভায় আগামী ২৭ মে প্রয়াত এপোলো জামালীর শোকসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে  মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ  আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ

আর্কাইভ