শনিবার ● ৭ জুন ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন সম্পর্কে রাজনৈতিক দল ও জনগনের দাবি উপেক্ষিত হয়েছে
প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন সম্পর্কে রাজনৈতিক দল ও জনগনের দাবি উপেক্ষিত হয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রধান উপদেষ্টার গতকাল (শুক্রবার) সন্ধ্যায় প্রদত্ত ভাষণ সম্পর্কে আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের তারিখ সম্পর্কে অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের মতামত ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি; বাস্তবে নির্বাচনের সুনির্দিষ্ট রোড়ম্যাপ সম্পর্কে জনদাবি উপেক্ষিতই হয়েছে। তিনি বলেন ডিসেম্বরে কেন জাতীয় নির্বাচন করা যাবে না ভাষণে তার যেমন সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই, তেমনি জাতীয় নির্বাচন কেন আগামী বছরের এপ্রিলে নিতে হবে তারও গ্রহণযোগ্য ও যুক্তিগ্রাহ্য কোন কারণ উল্লেখ নেই।
বিবৃতিতে তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে ধারণা দিয়েছেন নানা দিক থেকেই তা উপযুক্ত সময় নয়।এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন হলে রোজার মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে, যা বাস্তবানুগ নয়।তাছাড়া এপ্রিলেই রয়েছে বড় পাবলিক পরীক্ষা ও আবহাওয়াগত ঝুঁকি। কালবৈশাখীর আশংকাতো রয়েছেই।
তিনি বলেন , প্রধান উপদেষ্টা যে নির্বাচনকে উৎসবের আনন্দে নজিরবিহীন করতে চান তার জন্য জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বর বা তার আশেপাশেই অনুষ্ঠিত হওয়াটাই উত্তম।এটা কোন ধরনের জেদ বা রশি টানাটানির বিষয় নয়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে রাজনৈতিক দল ও জনগণের আকাংখ্যা ও দাবি বিবেচনায় নিয়ে এরকম একটি উপযুক্ত তারিখ নির্ধারণ করা কঠিন কোন বিষয় নয়।
তিনি বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কোন বিরোধ বা নতুন কোন সংকট কোনভাবেই কাম্য নয়।
তিনি আশা করেন এ-ব্যাপারে সরকার প্রজ্ঞার পরিচয় দেবেন বিবৃতিতে তিনি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশী কোম্পানিকে দেয়া এবং এ উদ্যোগের বিরোধিতাকারীদেরকে ‘প্রতিহত’ করার যে আহবান জানিয়েছেন তা অনভিপ্রেত। রাজনৈতিক দল ও জনগণের বিরোধিতার মুখে কেন জাতীয় অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশী কোম্পানি তুলে দিতে হবে তা মোটেও বোধগম্য নয়।তিনি বলেন, সরকারের উচিৎ হবে এ ধরনের বিতর্কিত ততৎপরতা থেকে সরে আসা।
তিনি জুলাই - আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের ব্যাপারে প্রধান উপদেষ্টার অংগিকারকে ইতিবাচক হিসাবে আখ্যায়িত করেন।
তিনি অন্তর্বর্তী সরকারের বাকি দিনগুলোতে তাদের প্রধান তিনটি ম্যান্ডেট - বিচার,সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে থাকার পরামর্শ প্রদান করেন।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন