ঢাকা | বঙ্গাব্দ

আবার ইতিহাস গড়ার ঘোষণা শাকিবের, কী থাকছে ‘নিঃস্ব’-তে?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
আবার ইতিহাস গড়ার ঘোষণা শাকিবের, কী থাকছে ‘নিঃস্ব’-তে? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


বক্স অফিসে ‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তাদের নতুন সিনেমার সম্ভাব্য নাম ‘নিঃস্ব’। ছবিটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বরবাদ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।” এরপর থেকেই নতুন সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘নিঃস্ব’ একটি বড় বাজেটের অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধনির্ভর গল্পের সিনেমা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের অক্টোবরে শুটিং শুরু হবে। মুক্তির লক্ষ্য রাখা হয়েছে ২০২৭ সালের ঈদুল ফিতর।

যদিও সিনেমায় শাকিব খানের অভিনয় প্রায় নিশ্চিত, তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ‘বরবাদ’-এ কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনয় করলেও নতুন ছবিতে বাংলাদেশের নাকি কলকাতার কোনো তারকা নায়িকা থাকবেন, সে বিষয়ে এখনো রহস্য বজায় রেখেছেন নির্মাতারা।

এদিকে সিনেমার নাম ‘নিঃস্ব’ বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হলেও পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, নামটি এখনই চূড়ান্তভাবে নিশ্চিত করা হচ্ছে না। খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক ভিডিও বার্তার মাধ্যমে সিনেমার নাম, ফার্স্ট লুক এবং কাস্টিংসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন প্রজেক্ট নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।




নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে হোস্টেলে থাকতেন জুবাইদা, সেখানেই প্রধানমন্ত্রীকে ঘিরে আবে

যে হোস্টেলে থাকতেন জুবাইদা, সেখানেই প্রধানমন্ত্রীকে ঘিরে আবে