শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » ঈদের আগে বানভাসি প্রতিটি পরিবারের কাছে খাদ্য, ঔষধ ও নগদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করুন : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » ঈদের আগে বানভাসি প্রতিটি পরিবারের কাছে খাদ্য, ঔষধ ও নগদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করুন : সাইফুল হক
৬৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের আগে বানভাসি প্রতিটি পরিবারের কাছে খাদ্য, ঔষধ ও নগদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করুন : সাইফুল হক

ছবি : বিপ্লবী ওয়ার্কার্স পাটির লগোঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ঈদের আগে বন্যাদুর্গত প্রতিটি পরিবারের কাছে জরুরী ভিত্তিতে খাদ্য, পানি বিশুদ্ধকরণ টেবলেটসহ ঔষধসামগ্রী ও নগদ টাকা পৌঁছাতে ত্রান-পুনর্বাসন মন্ত্রণালয়সহ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি বলেন বন্যা কবলিত ৩১টি জেলার লক্ষ লক্ষ বানভাসি পরিবারের ঘরে ঘরে এখন হাহাকার। তাদের অধিকাংশেরই ঘরে খাবার নেই, হাতে নগদ টাকা নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, অনেকেই আশ্রয়হীন হয়ে স্থানীয় স্কুল-কলেজে আশ্রয় নিয়েছে। হাঁস-মুরগী আর গবাদি পশু নিয়ে তারা পড়েছেন মহাবিপদে। তিনি স্কুল-কলেজে-বাঁধের উপর আশ্রয় নেয়া পরিবারসমূহের জন্য লংগরখানা খোলারও দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এবারকার বন্যা দীর্ঘস্থায়ী হবার কারনে কৃষকের ফসলহানিসহ সমূহ বিপদের ঝুঁকি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ৮০ থেকে ৮৫ শতাংশ বানভাসি মানুষের কাছে এখনও কোন ত্রাণসামগ্রী পৌঁছেনি। সরকারি ত্রাণ তৎপরতা এখনো অনেকটাই প্রচারসর্বস্ব।

তিনি বন্যাউত্তর কৃষি পুনর্বাসনসহ দুর্গত আড়াই-তিন কোটি মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বিশেষ উদ্যোগ নেবারও পরামর্শ দেন।

বিবৃতিতে তিনি বন্যা দুর্গত মানুষকে রক্ষায় সমাজের বিত্তবান অংশকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তিনি পার্টির নেতাকর্মী ও শুভাকাংখীদেরকেও বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে
কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত শিল্পী  এপোলো জামালীর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত শিল্পী এপোলো জামালীর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ