ঢাকা | বঙ্গাব্দ

নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক ছবির ক্যাপশন: জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে জীবিত এক ব্যক্তিকে বের করে আনা হচ্ছে।
ad728

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের নয় দিন পর বিপর্যস্ত একটি জলবিদ্যুৎকেন্দ্রের ভূগর্ভস্থ টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রের ভেতরে এখনো আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠও শুনতে পেয়েছেন।

নিখোঁজ ৪২ জন শ্রমিককে উদ্ধারে কয়েক দিন ধরে টানেল খনন ও তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। অবশেষে একটি ছোট ছিদ্র দিয়ে উদ্ধারকারীরা দুইজনকে বের করে আনতে সক্ষম হন। উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী একজন শ্রমিককে টেনে বাইরে নিয়ে আসছেন এবং তাকে উদ্ধারের পর সেখানে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন।

নুয়াকোট জেলার পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের গলার শব্দ শুনেছেন। ঘটনাস্থলে একটি চিকিৎসা দল পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানোর মূল টানেলটি চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ। ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাদামাটি ও ধ্বংসাবশেষে অনেক এলাকা ঢেকে গেছে এবং বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।

উদ্ধারকারীদের মতে, এমন পরিস্থিতিতে প্রথম ৪৮ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় অন্ধকার ও বন্ধ জায়গায় আটকে থাকা মানুষের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন। তবে নয় দিন পর দুইজনকে জীবিত উদ্ধারের ঘটনা নিখোঁজ অন্য শ্রমিকদের উদ্ধারের আশাও বাড়িয়ে দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
দুই বছরে ধাপে ধাপে নতুন পে-স্কেল, অর্থের সংস্থান নিয়ে বড় চ্য

দুই বছরে ধাপে ধাপে নতুন পে-স্কেল, অর্থের সংস্থান নিয়ে বড় চ্য