ঢাকা | বঙ্গাব্দ

ভারত সফরের সম্ভাবনা নেই জাতিসংঘ অধিবেশনের আগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
ভারত সফরের সম্ভাবনা নেই জাতিসংঘ অধিবেশনের আগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ad728

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সফরের সময়সূচি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন এমজেএর নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে শুক্রবার বিকেলে সাংবাদিকেরা তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করার সময় হয়রানির শিকার হওয়ার পর তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হুমায়ুন কবির।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, যোগাযোগ এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অধিকার ও স্বাধীনতার বিষয়টিও এই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।


রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্ক রয়েছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গেও একটি কার্যকর কর্মসম্পর্ক তৈরি হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থই মূল বিবেচ্য।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশের’ অগ্রগতির বার্তা তুলে ধরবেন।

সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।


সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা এবং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির।

তিনি বলেন, বোয়িং বিমান কেনার জন্য বাংলাদেশের ওপর কোনো চাপ নেই। দেশের প্রয়োজনের কারণেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বিমান কেনা হবে।

বোয়িং কিংবা এয়ারবাস—প্রয়োজন অনুযায়ী যেকোনো উড়োজাহাজ কেনা হবে বলেও জানান তিনি।


মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তার ভাষ্য, এই চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে তা অস্বাভাবিক কোনো বিষয় হবে না। বর্তমান বিশ্বে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের অংশ।

তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: যুগপৎ শরিকদের প্রধ

আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: যুগপৎ শরিকদের প্রধ