ঢাকা | বঙ্গাব্দ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী: পুনর্মিলনীতে জাতীয় নেতৃবৃন্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী: পুনর্মিলনীতে জাতীয় নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728
দেশের গণতান্ত্রিক উত্তরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট করা যাবে না।

শনিবার (২০ জুন) রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, গত ২২ বছরে জনগণের অধিকার, মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপসহীন ও নীতিনিষ্ঠ ভূমিকা পালন করেছে। আদর্শিক অবস্থান থেকে দলটি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একই সঙ্গে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও দলটির ভূমিকা প্রশংসনীয়।

তারা আশা প্রকাশ করেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী দিনগুলোতেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দেশ ও জনগণের পক্ষে তাদের সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সঞ্চালনা করেন রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এবি পার্টির ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এনসিপির কেন্দ্রীয় নেতা আকরাম হোসেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এছাড়া কবি মোহন রায়হান, সোহরাব হাসান, আলতাফ পারভেজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কাজী জেসিন, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ডা. মোশতাক হোসেনসহ বিশিষ্ট নাগরিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী দলের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।

এ সময় দলের রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের