শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে দায়ীদের শাস্তি দিন- সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে দায়ীদের শাস্তি দিন- সাইফুল হক
৬৭৮ বার পঠিত
সোমবার ● ৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে দায়ীদের শাস্তি দিন- সাইফুল হক

ছবি : বিপ্লবী ওয়ার্কার্স পাটির লগো ও জননেতা সাইফুল হক। ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা রাশিদ খানের মর্মান্তিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা টীমের সদস্য থাকা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে যদি এভাবে হত্যার শিকার হতে হয় তাহলে দেশের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায় ? তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনা মহামারীর এই দুর্যোগেও দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। তিনি বলেন, আইনের শাসনের প্রতি অনুগত কোন সভ্য ও গণতান্ত্রিক দেশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে অনুমোদন দিতে পারে না। তিনি বলেন, যত বড় অপরাধী হোক দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থাতেই অপরাধীদের উপযুক্ত বিচার ব্যবস্থ রয়েছে। এই ব্যবস্থাকে পাশ কাটিয়ে কোন বাহিনীর সদস্যরা দেশের কোন নাগরিককে বিচার আচার ছাড়া মেরে ফেলতে পারে না। এই ধারা চলতে দিলে দেশের আইন আদালত আর বিচার ব্যবস্থার মানুষের কোন আস্থা থাকবে না।

তিনি উল্লেখ করেন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিহত সেনা কর্মকর্তার হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন। ইতিমধ্যে নিরাপত্তা চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। বিবৃতিতে তিনি অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

একই সাথে তিনি দেশে বিচারবহির্ভূত সকল হত্যাকাণ্ড বন্ধ করে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও উপযুক্ত বিচারের আহ্বান জানিয়েছেন





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ