মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার শুভলং বাজারে গণসংযোগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার শুভলং বাজারে গণসংযোগ
নাজিম আল হাসান :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার নেতৃত্বে রাঙামাটির শুভলং বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টায় শুভলং মাজার এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট এলাকায় এসে কর্মসূচি সমাপ্ত হয়।
গণসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা।
বিশেষ অতিথি ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হাসেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সহসভাপতি শ্যামল চৌধুরী, বড়ুয়া সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, জামিল মোস্তফা ও স্বপ্না ত্রিপুরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব সংহতির রাঙামাটি জেলা সভাপতি পলাশ চাকমা, যুব সংহতির নেতৃবৃন্দ সাইফুল ইসলাম, সাইমুন ইসলাম, আশরাফুল ইসলাম, সদস্য অনন্ত চাকমা এবং অন্যান্য নেতা–কর্মীরা।
পথসভায় জুই চাকমা বলেন,স্বাধীনতার পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। শুভলং-এ এসে মানুষের গভীর আগ্রহ লক্ষ্য করেছি। তবে সবচেয়ে বড় উদ্বেগ ভোটকেন্দ্রের নিরাপত্তা। ভোট যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, এজন্য র্যাব, সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে মোতায়েন করতে হবে। অতীতে আমরা দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয়।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন