শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আজ শনিবার ৩ জানুয়ারী দুপুর ১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের ঢাকা - ১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণার পর তিনি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
এ সময়ে গণমাধ্যমের সামনে তিনি দেশবাসী এবং ঢাকা- ১২ আসনের বসবাসকারি নাগরিক ও ভোটারদের উদ্দেশে বলেন, মানুষ গত ষোল বছর ভোট দিতে পারেনি। এবার নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নানা দিক থেকে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই - আগষ্ট ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের জন্য একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া খুবই জরুরি। এখনো পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে তাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। আর নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আগামী সংসদও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী সরকার ও সংস্কার উদ্যোগে ঝুঁকি বাড়বে ।
তিনি আরো বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হলে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের সবার যৌথ উদ্যোগ ও সকল পক্ষের একটা বোঝাপড়া লাগবে। সকল পক্ষের বুঝা পড়া গড়ে তুলতে না পারলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে সন্দেহ আছে। তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকার ও নির্বাচন কমিশন কে আহ্বান জানান। একই সাথে তিনি বলেন এবার মানুষ মার্কার পাশাপাশি প্রার্থী দেখেই ভোট দেবে।তিনি বলেন, এবার এমনভাবে ভোট দিতে হবে যাতে ভোটের পর আফসোস করতে না হয়।
তিনি বলেন ঢাকা শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে,নাগরিক সেবা নিশ্চিত করতে হবে ; সন্ত্রাস , চাঁদাবাজি ও জবরদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক এবং ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা ১২ আসনে কোদাল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিএনপির ২৭ নং ওয়ার্ডের যুগ্ন আহ্বায়ক তোফায়েল আহমেদ, তেজগাঁও থানা বিএনপির নেতা আমজাদ হোসেন , পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, ফিরোজ আলী সহ প্রমূখ নেতৃবৃন্দ।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন