শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে
প্রথম পাতা » ছবিঘর » ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে
১৬১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে

--- ঢাকা-১২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক আজ তার নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো আলকাতরা মোড় থেকে হাজারো কর্মী সমর্থক নিয়ে জনসংযোগ শুরু করেন। এ সময় তিনি ঢাকা-১২ আসনের সর্বস্তরের ভোটারদের সালাম ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ ঢাকা-১২ আসনে কোদাল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে তিনি আরও জোরদার করার আহবান জানান । সাইফুল হক বলেন গত ১৭ বছর ধরে দেশটাকে লুটপাট, দমন-পীড়ন আর ভয়ভীতির মাধ্যমে জাহান্নামে পরিণত করা হয়েছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।এতদিন জনগণ ভোট দিতে পারে নাই। অনেক রক্তের বিনিময়ে আবার ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশ পরিচালনায় গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, আজ কিছু সুবিধাভোগী গোষ্ঠী নিজের স্বার্থের জন্য মাঠে নেমেছে, কিন্তু তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে, কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে সাইফুল হক আশা প্রকাশ করে বলেন আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা ১২ আসনে কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করবেন। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রামে আমি অংশ নিচ্ছি। ঢাকা-১২ আসনে ব্যবসায়ীদের দুর্দশা নিয়ে তিনি বলেন এই এলাকার ব্যবসায়ী আজ চাঁদাবাজদের শিকার। আমি নির্বাচিত হলে, যাদের কারণে আজ জনগণ নিপীড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তিনি আরো বলেন এই নির্বাচন কেবল ঢাকা-১২ আসনের ভাগ্য নির্ধারণ করবে না, এটি ১২ আসনের গরিব শ্রমিকদের সন্তানদের ভবিষ্যতেরও সমাধান হবে। তিনি বলেন ১২ ফেব্রুয়ারি আমাদের এক হয়ে উঠার দিন, একসঙ্গে কোদাল মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।

তিনি সারাদিন তেজগাঁও বিজি প্রেস, ট্রাক স্টান্ডসহ তেজগাঁও শিল্পায়ঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ