শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » জাতীয় দুর্যোগকে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ছবিঘর » জাতীয় দুর্যোগকে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৮০৩ বার পঠিত
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় দুর্যোগকে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লগোঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগ প্রচলিত উন্নয়ন দর্শন, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে অপরিহার্য করে তুলেছে। এই সত্য উপলব্ধিতে নিতে ব্যর্থ হলে আগামীতে করোনা ভাইরাসের মত প্রাণঘাতি আরো ভয়ংকর সব ভাইরাসের মুখোমুখি হতে হবে। প্রাণ-প্রকৃতি-জীব বৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসতে না পারলে মানুষ ও প্রকৃতির মধ্যকার ভারসাম্য আরো গুরুতরভাবে বিপন্ন হবে। মানুষের অস্তিত্বই নানাদিক থেকে হুমকির মধ্যে পড়বে। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই বাংলাদেশ প্রবল ঝুঁকির মধ্যে, তার উপর মাটি, পানি, বায়ু, নদী, বনাঞ্চল বিষাক্ত ও ধ্বংসকারি মেগা উন্নয়ন প্রকল্পসমূহ অব্যাহত থাকলে বাংলাদেশ ও তার জনগণ বড় ধরনের বিপদের মধ্যে নিপতিত হতে পারে। রূপপুর পারমানবিক প্রকল্প, সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ কয়লাভিত্তিক নানা প্রকল্প এসব ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।

তিনি বলেন, স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষার মত গুরুত্বপূর্ণ সামাজিক খাতসমূহকে যে মুনাফাকেন্দ্রীক স্বেচ্ছাচারী ব্যবস্থার উপর ছেড়ে দেয়া যাবে না করোনা মহামারী তা আরো একবার প্রমাণ করেছে। তিনি স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ববিহীন নিছক আমলানির্ভর রাজনৈতিক-শাসনতান্ত্রিক ব্যবস্থা দিয়েও মহামারী দুর্যোগকে কার্যকরিভাবে মোকাবেলা করা যাবে না। তিনি জাতীয় দুর্যোগকে সম্মিলিত জাতীয় উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নানাস্তরের সংগঠকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

এই সময় তিনি আগামী ১৭ আগস্ট পার্টির প্রাক্তন সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যেও পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, সজিব সরকার রতন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জোনায়েত হোসেন প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ