বুধবার ● ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » প্রবীণ আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
প্রবীণ আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাইদা খানম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ এক পুরোধা কৃতী নারীকে হারিয়েছে। নানা প্রতিকুলতা ও বাধা মোকাবেলা করে পেশাদার আলোকচিত্রী হিসাবে তিনি উঠে আসেন। এক্ষেত্রে তিনি পথিকৃৎ এর ভূমিকা পালন করেন। দীর্ঘ প্রায় ছয় দশকের পেশাগত জীবনে আলোকচিত্রী হিসেবে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন এবং নারী আলোকচিত্রীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। পেশাগত জীবনে সত্যজিৎ রায় থেকে শুরু করে অনেক গুণী মানুষের সাথে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। একুশে পদকপ্রাপ্ত এই গুণী আলোকচিত্রী কয়েকটি গ্রন্থও রচনা করেছেন। দেশের আলোকচিত্র সাংবাদিকতায় তিনি অমর হয়ে থাকবেন।
বিবৃতিতে তিনি সাইদা খানম এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন