শুক্রবার ● ২০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » চাঁপাইনবাবগঞ্জে ৯ জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে খেতমজুর ইউনিয়নের গভীর শোক
চাঁপাইনবাবগঞ্জে ৯ জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে খেতমজুর ইউনিয়নের গভীর শোক
ঢাকা :: খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান আজ এক বিবৃতিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে ধানের বস্তার নীচে চাপা পড়ে নয় জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং বলেছেন এ ধরনের মৃত্যু এক ধরনের কাঠামোগত হত্যাকাণ্ড। নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান অমানবিক ও ভঙ্গুর কাঠামোগত ব্যবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে সড়কে এই মৃত্যুর মিছিল বন্ধ করা যাবে না।
তারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে শ্রমজীবী- মেহনতিরাই এই ধরনের মর্মান্তিক মৃত্যুর শিকার। নেতৃবৃন্দ শিবগঞ্জে মর্মান্তিকভাবে নিহত পরিবারসমূহের আর্থিক পুনর্বাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ নিহত অসহায় খেতমজুর পরিবারসমূহের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা