শনিবার ● ১৩ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় » শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়াতে ১১ শ্রমিক সংগঠনের মানববন্ধন
শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়াতে ১১ শ্রমিক সংগঠনের মানববন্ধন
![]()
ঢাকা :: সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অবৈধভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনসহ সব পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ১১টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ শ্রমিকরা।
গতকাল শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে সামাজিক দূরত্ব মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজসহ ১১টি শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় শ্রমিক নেতারা বলেন, মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি না উপেক্ষা করে ঝুঁকি নিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করিয়েছে মালিকপক্ষ। এরই মধ্যে শ্রমিকদের এপ্রিল মাসের ৪০ শতাংশ বেতন ও মে মাসের বাৎসরিক প্রাপ্য বোনাসও অর্ধেক কর্তন করা হয়েছে। এছাড়া জুন মাস থেকে শ্রমিক ছাঁটাই করা হবে এমন ঘোষণা দেয়ায় বিজিএমইএর ভূমিকা মানবতাকে কুঠারাঘাত করেছে।
তাই শ্রমিক ছাঁটাই বন্ধসহ শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।




স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে