শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমাতে হবে : বাম গণতান্ত্রিক জোট
প্রথম পাতা » ছবিঘর » চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমাতে হবে : বাম গণতান্ত্রিক জোট
৬৪৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমাতে হবে : বাম গণতান্ত্রিক জোট

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: শ্রমজীবীদের আর্মি রেটে রেশন, গণবণ্টন ব্যবস্থা চালু, ঈদের আগেই সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস প্রদান, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের মূল্য কমানো, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ মে ২০২১ সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড সাদেকুর রহমান শামীম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা কমরেড বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক। সমাবেশ পরিচালনা করেন বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর সমন্বয়ক ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তাগণ বলেন, করোনার অভিঘাতে যেখানে প্রায় ৮৬% মানুষ তাদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারছে না। ৭৮% পরিবারের আয় কমে গেছে। ৫২% মানুষ খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। সেই সময় চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের উর্ধ্বগতিতে দেশে মানুষের দিশেহারা অবস্থা। বক্তাগণ নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, গণতদারকি কমিটি করে বাজার মনিটরিং, গণ বণ্টন চালু ও শ্রমজীবীদের আর্মি রেটে রেশন দেওয়ার জোর দাবি জানান।
বক্তাগণ আরও বলেন, ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানালেও এখনও তা পরিশোধ করা হয়নি। ইতিমধ্যে গার্মেন্টস মালিকরা নতুন করে ৬ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন এবং না হলে বেতন-বোনাস দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন। যা খুবই নিন্দীয়।
বক্তাগণ মালিকদের এই দুরভিসন্ধিমূলক অপতৎপরতা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ঈদের পূর্বেই সকল শ্রমজীবী মানুষের বকেয়া বেতন-বোনাস প্রদান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ নাটোরের বন পাড়ায় বাম জোটের শান্তিপূর্ণ সমাবশে পুলিশী হামলার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ