শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ, কেন এখানে শাসন ভিন্ন হবে ?
প্রথম পাতা » ছবিঘর » পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ, কেন এখানে শাসন ভিন্ন হবে ?
৬৬২ বার পঠিত
বুধবার ● ৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ, কেন এখানে শাসন ভিন্ন হবে ?

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: সিন্দুকছড়িতে নিরীহ গ্রামবাসীর ঘর ভেঙে দেওয়া সেনা সদস্যদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। আজ ৭ জুলাই বুধবার বেলা ১১ ঘটিকার সময়ে খাগড়াছড়ি জেলার গুইমারার ঠান্ডা ছড়িতে সেনাবাহিনী কর্তৃক নিরীহ গ্রামবাসির ঘর-বাড়ি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে এবং দোষী সেনা সদস্যদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) মাটিরাঙ্গা উপজেলা শাখার যৌথ উদ্যোগে।
এতে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলার সভাপতি অনিমেষ চাকমা। তিনি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনী পাহাড়ে পাহাড়িদের উপর যেভাবে দমন -পীড়ন চালাচ্ছে তা মানবাধিকার এবং তাদের নীতির বহির্গত। তারা তাদের ক্ষমতা দাপট দেখাতেই পাহাড়িদের উপর এমন অত্যাচার চালাচ্ছে। মূলত পার্বত্য চট্টগ্রামে জাতিগত বিদ্বেষী ও তাদের সুবিধা এবং প্রমোশন লাভের জন্যে তারা নানা ইসু তৈরী করে পায়তারা চালাচ্ছে আর এতে সাধারণ গ্রামবাসীও তাদের অত্যাচার নিপীড়ন থেকেই রেহাই পাচ্ছেনা। তিনি আরও বলেন, এ থেকে জনগণ থেকে শুরু করে ছাত্র -যুবক সকলকে সচেতন ও সজাগ হয়ে তাদের অপরাধ জনসমক্ষে তুলে এনে প্রতিরোধ করতে হবে। না হলে তাদের কুকার্যের ফল সবাইকে ভোগ করতে হবে।
গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলার সভাপতি নন্দলাল ত্রিপুরা বলেন, সেনাবাহিনী কী রকম জুলুম চালাচ্ছে তা পাহাড়ের মানুষের সবারই জানা। দেশে মুক্ত মিডিয়া না থাকার ফলে পাহাড়ে নিত্য যে অত্যাচার , দমন চলছে তা মিডিয়ায় আসছে না কারণ এখানে সেনাবাহিনী মিডিয়াকে কব্জায় রেখেছে তাদের অনুমতি না নিয়ে মিডিয়াও কোন কিছু প্রচার করতে পারছেনা। তিনি এতে মিডিয়ায় নিয়োজিত বাহিনীদেরও কড়া সমালোচনা করেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ। তবে কেন এখানে শাসন ভিন্ন হবে। আমরাতো সমতলে গেলে পাহাড় এবং সমতলের শাসনব্যবস্থা র বিরাট তফাৎ লক্ষ্য করি। সেখানে সেনাবাহিনীর জনগণের উপর কোন খবরদারি নেই, অত্যাচার তো দূরের কথা।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গুইমারা উপজেলার পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত ত্রিপুরা তিনি বলেন , পাহাড় জুড়ে সেনারা দুঃশাসন চালাচ্ছে কারণ তারা বারেবারে আঁশ পেয়ে যান। তারা অন্যয়, অপরাধ করলেও তাদের বিচার করা হয়না। কল্পনা চাকমা, রমেল চাকমা কিংবা সোহাগী জাহান তনুদের বিচার আমরা পাইনি ! এবং দোষীদের বিচারের শাস্তি হবে কী তাও দেখা যাচ্ছেনা। কিন্তু আমাদের প্রশ্ন জাগে তাহলেই কী সেনারা অপরাধ করেন না? তারা কী অপরাধী নয়?একই দেশের নাগরিক হিসেবে তাদেরকে ও অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকেও বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা অনুযায়ী শাস্তি দিতে হবে। বক্তারা আরও বলেন , সিন্দুকছড়িতে যে নিরীহ গ্রামবাসীর ঘর ভেঙ্গে দিয়েছে সেনাবাহিনী তা অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং দোষী সেনা সদস্যদের বিচার করে শাস্তি দিতে হবে।
সমাবেশটি সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হরিশ ত্রিপুরা।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ