সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সাইফুল হক দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন
সাইফুল হক দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঈদ উৎসবের আগেই অভাবী, নিঃস্ব ও অসহায় পরিবারসমূহের কাছে খাবার বা নগদ টাকা পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গরীবের প্রণোদনার অর্থ নিয়ে দুর্নীতি, অনিয়ম ও দলবাজী কঠোর হস্তে বন্ধ করারও তিনি আহ্বান জানান। বিবৃতিতে একই সাথে তিনি মহামারী দুর্যোগে সর্বশান্ত হওয়া শ্রমজীবী-মেহনতিসহ স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন তাদের এই মানবিক সহযোগিতা লক্ষ লক্ষ পরিবারের দূদর্শা খানিকটা হলেও দূর করতে পারে। তিনি এখনও পর্যন্ত বেশকিছু গার্মেন্টস করখানায় বেতন ও উৎসব ভাতা পরিশোধ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং অবিলম্বে তাদের যাবতীয় বকেয়া পরিশোধ করার আহ্বান জানান। বিবৃতিতে তিনি ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ থেকে সবাই মহামারী দুর্যোগকালেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, লক্ষ লক্ষ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন