বৃহস্পতিবার ● ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » আর এসএস থ্রেডের আবদুন নুর বিজিএপিএমইএ’র পরিচালক নির্বাচিত
আর এসএস থ্রেডের আবদুন নুর বিজিএপিএমইএ’র পরিচালক নির্বাচিত
ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদ নির্বাচনে (২০২১-২০২৩) ১৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজিএপিএমইএ’সূত্রে জানা যায়, সংগঠনটির সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ২ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের বিধান রয়েছে। তবে এতদিন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছিল। সরাসরি নির্বাচনের প্রয়োজন পড়েনি।
এ বছরও ঢাকায় ১৬ জন পরিচালক পদের বিপরীতে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে ক্রটিগত কারণে দু’টি ফরম বাতিল হয়। শেষ পর্যন্ত বাকি ৪০ জনের মধ্যে আলোচনার মাধ্যমে ১৬ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।
ঢাকার এই ১৬ জন নির্বাচিত পরিচালক হলেন, আর এসএস থ্রেডের মো. আবদুন নুর, বিসমিল্লাহ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মোজাহারুল হক শহিদ, আদজি ট্রিমসের শাহরিয়ার আহমেদ, টোয়াইস পলি ব্যাগ থ্রেড ইন্ডাস্ট্রিজের সালেহ আহমেদ বাবু, সেনজেন মেটাল লিমিটেডের ওমর ফারুক, ইউনিয়ন লেভেলের মো. মনিরুজ্জাম মোল্লা, সানস প্যাকেজিংয়ের একেএম মোস্তফা সেলিম, ক্লাসিক কার্টন লিমিটেডের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, গোল্ডেন ক্রাউন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের হাসানুল করিম তমিজ, শিমুলিয়া ফ্যাশন ওয়্যারের খান নজরুল ইসলাম হান্নান, এসএনডি স্কয়ার ইন্টারন্যাশনালের মো. সাইফুল ইসলাম সবুজ, নিক্সন বক্স ইন্ড্রাস্ট্রিজের মো. সুলতানুল ইসলাম তারেক, সেলিনা অ্যাকসেসরিজ লিমিটেডের মো. রফিকুল ইসলাম চৌধুরী, এ জেড ট্রিম লিমিটেডের মো. আতিকুর রহমান, প্যারামাউন্ড অ্যাকসেসরিজ লিমিটেডের মনির উদ্দিন আহমেদ ও হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জহির উদ্দিন আলমগীর।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন