ঢাকা | বঙ্গাব্দ

লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম ছবির ক্যাপশন: দেশে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার।
ad728

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। অর্থাৎ ডিজেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা।

পেট্রলের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে। দুই ধরনের জ্বালানির ক্ষেত্রেই লিটারে দাম বেড়েছে ২০ টাকা।

এ ছাড়া কেরোসিনের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরও গত পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মূল্যবৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে।

জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে এতদিন দেশে দাম বাড়ানো হয়নি। এর ফলে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন—বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

নতুন দাম কার্যকর হওয়ার ফলে দেশের পরিবহন ও অন্যান্য খাতে জ্বালানি ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, রাত ১২টা থেকে নতুন দামে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব পদে রিজভী

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব পদে রিজভী